জামশেদ আলম রানা ৬নং বাঙ্গাখাঁ ইউনিয়নের ৮নং ওয়ার্ড নেয়ামতপুর গ্রামে পারিবারিক রাস্তা পরিদর্শন

লেখক: Admin
প্রকাশ: ৬ মাস আগে

লক্ষ্মীপুর সদর থানা প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ৬নং বাঙ্গাখাঁ ইউনিয়নের ৮নং ওয়ার্ড নেয়ামতপুর গ্রামে জনৈক ব্যক্তি কর্তৃক রাস্তা কেটে নিয়ে রাস্তার ক্ষতি করছেন মর্মে অভিযোগের ভিত্তিতে সরেজমিন পরিদর্শন করেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা। ঔই সময় উপস্থিত ছিলেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোন্নাফ। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ আরও অনেকে। অভিযুক্ত বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন