
নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের কমলনগর ৪নং দক্ষিণ চরমাটিন ইউনিয়েনর ৬নং ওয়ার্ড দক্ষিণ চরমাটিন গ্রামের স্থায়ী বাসিন্দা ইউসুফ মিয়া বড় ছেলে ফরহাদ হোসেন (১২) চোখের ভিতরে টিউমার অপারেশন করতে ৬ লক্ষ টাকা প্রয়োজন।
ক্যান্সারে ভুক্তভোগী ফরহাদের মা জননী জানান,ফরহাদ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছে। তার চোখের ভিতরে টিউমার ধীরে ধীরে বড় রুপ দারণ করে।
আমি একজন অসহায় স্বামী হারা মহিলা হয়ে কি করতে পারি। তাদের কে ছোট রেখে তার পিতা নিখোঁজ। আজ ১২ বছর তার কোনো সন্ধান খোঁজে পাওয়া যায়নি। বর্তমানে আমার এই ছেলে ছিল একমাত্র উপযোগী। সেই লক্ষ্মীপুর সোনার বাংলা চাইনিজ রেস্টুরেন্টে চাকরি করে।চাকরি করে যে কয় টাকা মানি পায় তা দিয়ে কোনো রকম আমার সংসার চলছিল।
হঠাৎ গত মাস ৪ খানিক আগে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে তার ক্যান্সার ধরা পড়ে। পরে চিকিৎসকরা তাকে থেরাপি দিতে বলেন, ২০-৩০ হাজার টাকা দৈনিক খরচ হবে।
যাহা আমার পক্ষে সম্ভব নয়।পরে আমার ছেলে ফরহাদ কে ঢাকা পিজি ক্যান্সার হাসপাতালে রেফার করেন সেখানে গিয়েও অর্থের অভাবে চিকিৎসা চালাতে ব্যর্থ হই।ঢাকা পিজি হাসপাতালের চিকিৎসক ক্যান্সার অপারেশন করতে ৮লক্ষ টাকা লাগবে বলে জানান,যা আমার পক্ষে সম্ভব নয়।
এমতাবস্থায় দেশ ও বিদেশ প্রবাসীদের একটু আর্থিক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আমার ছেলের হারিয়ে যাওয়া চোখ ও প্রাণ ফিরে আসতে পারে।আমার ছেলে ফরহাদ হোসেন কে আর্থিক সহায়তা দিয়ে তার চোখের ভিতরে টিউমার অপারেশন করার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
ক্যান্সার চিকিৎসার জন্য আর্থিক সহয়তা দিয়ে ক্যান্সার ঝুঁকি থেকে আমার ছেলে ফরহাদ হোসেন কে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে আপনাদের সকলের আর্থিক সহয়তা কামনা করছি।
তায় যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন তাহলে এগিয়ে আসার আহবান জানান। আর্থিক সহয়তা করতে আগ্রহীগণ নিচে দেওয়া বিকাশ নাম্বারে যোগাযোগ করুন পরিবারের সদস্যদের সাথে। ফরহাদ পরিবারের সদস্যরা জানান, মাস দেড়েক আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে থেরাপি দিতে বলে চিকিৎসকরা।তারা আরও বলেন, থেরাপি একদিনে খরচ আসবে ২০ -৩০ হাজার টাকা বললেন থেরাপি চিকিৎসক।
পরে আমাদের কাছে এতো টাকা নেই, আমরা অসহায়, এতো টাকা দিয়ে থেরাপি দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, কোথায় পাবো এতো টাকা।
এইসব কথা শুনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ক্যান্সার আক্রান্ত রোগী ফরহাদ হোসেন কে ঢাকায় পিজি হাসপাতালের রেপারট করেন। সেখানেও গিয়ে টাকা অভাবে মিলেনি ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার ফরহাদের চিকিৎসা।
পরিবার সদস্যদের অভিযোগ ঢাকায় পিজি হাসপাতালে ৮লক্ষ টাকা টাকা ক্যান্সার অপারেশন করতে লাগবে বলে পিজি হাসপাতালের চিকিৎসক তাকে অপারেশন না করে রিলিজ দেয়।পরে ফরহাদ কে বাড়িতে নিয়ে আসতে হয় টাকা না থাকার কারণে।
চট্রগ্রাম হাসপাতালে তার ক্যানসার ধরা পড়ে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকার ক্যানসার হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে খরচ চালানোর সমর্থন না থাকায় তাকে ভর্তি করানো সম্ভব হচ্ছে না।
চিকিৎসাকেরা জানিয়েছেন, ক্যানসারের চিকিৎসা সম্পূর্ণ করতে আরও সাত থেকে আট লাখ টাকা খরচ হবে। কিন্তু এ পরিমাণ টাকা তার পরিবারের সদস্যের পক্ষে বহন করা সম্ভব না।
তাই সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন ক্যান্সারে আক্রান্ত হওয়া ফরহাদ হোসেন এর পরিবারের স্বজনরা। ক্যান্সার রোগীর পরিবারের সাথে যোগাযোগ করে আর্থিক অনুদান নগদ অর্থ দিতে চাইলে বিকাশ নাম্বারে 01779744743 যোগাযোগ করুন।
