রামগঞ্জের বিএনপিকে ঐক্যবদ্ধ করে জনগণের আস্থা ফিরিয়ে আনবো,বললেন প্রবাসী সাগর খান

লেখক: Admin
প্রকাশ: ৯ মাস আগে

রামগঞ্জ প্রতিনিধিঃ আসছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষীপুর-০১ (রামগঞ্জ) আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী প্রবাসী মো. সাগর খান। লক্ষ্মীপুরের রামগঞ্জ ০১ আসন থেকে বিএনপি রাজনীতিতে নতুন মাইল প্রলক সৃষ্টি করতে চান প্রবাসী সাগর খান।তিনি দৈনিক লক্ষ্মীপুরের কথা কে কলে জানান,আমি প্রবাসী সাগর খান, রামগঞ্জ থানার স্থায়ী বাসিন্দা হই। আমি ছাত্র জীবন থেকে বিএনপি রাজনীতির করি, ১৯৯১ সাল থেকে বিএনপির দলের নেতাদের সঙ্গে সম্পৃক্ত। ধানের শীষ প্রতীক নিয়ে মরহুম জিয়াউল হক জিয়া যখন নির্বাচন করেন।তখন থেকে ছুটে আসা হতো বিএনপির মিটিং মিছিলে। আমি ২০০১ সালে প্রথম ভোটার হই। সেই থেকে রাজনীতিতে পথচলা রামগঞ্জ সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম।পরে ঢাকাস্থ রামগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ও ঢাকা মহানগর দক্ষিণ সিটি ছাত্রদলের সদস্য নির্বাচিত হই। তখন ছাত্রদলের সভাপতি মহানগর দক্ষিণ ইসহাক সরকারের নেতৃত্বে ছাত্র রাজনীতিতে ঢাকার রাজপথে সক্রিয় ভূমিকা পালন করি। ২০০১ সাল হইতে ২০১১ সাল পর্যন্ত রামগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে ছিলাম।এছাড়াও হরতাল অবরোধ মিটিং মিছিলে অংশগ্রহণ করেছি।তিনি আরও জানান, দুই দুইবার ফ্যাসিস্ট সরকারের আমলে কারাবরণে ছিলাম। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে মরহুম নাজিমুদ্দিন আহমেদ যখন ধানের শীষ প্রতীক নিয়ে আসেন সেই সময় ধানের শীষ প্রার্থীকে জেতানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। খোঁজ নিয়ে জানা যায়, সাগর খান ৩ নং ভাদুর পুর ইউনিয়নের যুবদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে তিনি ভাদুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হয়। বর্তমানে প্রবাসী সাগর খান অত্র ইউনিয়নের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেড ফোর্স রামগঞ্জ সেক্টর সহ-সভাপতি ও সৌদি আরব রিয়াদ লক্ষ্মীপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য। সাগর খান ভাদুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি রামগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাশ করেছে। নেতৃত্বের দ্বন্দ্বে ও বিভক্তি রামগঞ্জে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি বেশ কিছুদিন ধরে দ্বন্দ্বপূর্ণ উপজেলা নেতৃত্বে পরস্পর বিরোধী কয়েকটি গ্রুপ সক্রিয় যা মাঠ পর্যায়ে কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেন। স্থানীয়ভাবে কিছু অভিজ্ঞ নেতার প্রভাব থাকলেও তৃণমূলের সাথে তাদের সংযোগ দুর্বল আর তরুণদের মধ্যে নেতৃত্ব গড়ে ওঠার পর্যাপ্ত সুযোগ তৈরি হয়নি। প্রবাসী সাগর খান দৈনিক লক্ষ্মীপুরের কথা সম্পাদকে এক প্রশ্নের জবাবে বলেন,এক সময়কার রামগঞ্জের ঘাঁটি বিএনপির মাটি ছিল, আমি সেই হারানো ঘাঁটি ফিরিয়ে আনতে চাই। তিনি আরো বলেন, সম্প্রীতি সময়ে কিছু নেতার আবির্ভাব দেখতে পাচ্ছি যা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আতাত করে ব্যবসা-বাণিজ্য করে অঢেল সম্পত্তির মালিক হন। এখন নাকি বিএনপি থেকে প্রার্থী হতে চান তাদের ব্যাপারে সজাগ থাকা চায়। আমি মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, তিন তিনবার সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া আমাদের নেত্রী এবং তারেক রহমান তরুণদের আদর্শের মাইল ফলক, আগামী দিনের প্রধানমন্ত্রী আমি তাদের আদর্শকে বাস্তবায়ন করার লক্ষে নিরলসভাবে কাজ করে যাব। আমার আগামী দিনের চ্যালেঞ্জ হচ্ছে আমি যদি নমিনেশন পাই তাহলে রামগঞ্জের বিএনপিকে ঐক্যবদ্ধ করে নিজেদের অভ্যন্তরীণ ঐক্য পূর্ণস্থাপন এবং অন্যদিকে জনগণের মাঝে হারানো আস্থা ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা থাকবে। তরুণ নেতৃত্বকে মাঠ পর্যায়ে সক্রিয় করা প্রবাসী ও স্থানীয় নেতৃত্বের মধ্যে ভারসাম্য তৈরীর মাধ্যমে বিএনপি আবার রামগঞ্জে নিজেদের অবস্থান ফিরিয়ে আনবো। ইনশাআল্লাহ আমি রামগঞ্জ বাসীর দোয়া ও সমর্থন কামনা করছি।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন