লক্ষ্মীপুর মাদক ও আগ্নেয় অস্র নিয়ে ৩ যুবক আটক

লেখক: Admin
প্রকাশ: ৮ মাস আগে

 

হোসেন চৌধুরী

 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর: আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ৩ যুবককে আটক করেছে যৌথবাহিনী। (১০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের অবসরপ্রাপ্ত মৃত কর্নেল মজিদের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মনির হোসেন মেম্বারের ছেলে আহম্মদ আল মারুফ রবিন, তার ভাই আহম্মদ আল আরেফিন রিমন এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে এহসান আহম্মেদ।

অভিযানে ২টি এলজি পিস্তল, ৩টি রামদা, ৫টি ছুরি, একটি পিস্তলের ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ৮৩ পিস ইয়াবা, একটি সেনাবাহিনীর ইউনিফর্ম সেট, নগদ ৩৬ হাজার টাকা, মাদক ব্যবসার হিসাবের ৪টি খাতা ও ইয়াবা প্যাকেটের ফয়েল পেপার জব্দ করা হয়।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ৩ জনকে উদ্ধারকৃত মালামালসহ পুলিশে হস্তান্তর করা হয়েছে।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন