লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাটে ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

লেখক: Admin
প্রকাশ: ১০ মাস আগে

বিশেষ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাধীন চর রমনীমোহন মৌজায় মজুচৌধুরীর হাট সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের ভূমির উপর নির্মিত অবৈধ স্থাপনা অপসারণের জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শিব্বির আহম্মেদ এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মোট ২৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে প্রায় ৩০ শতক ভূমি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১.৫ কোটি টাকা। ২৪/০৬/২০২৫ইং তারিখে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, পুলিশ, সেনাবাহিনীর সদস্যবৃন্দ সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়। তবে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন