লক্ষ্মীপুরে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ

লেখক: Admin
প্রকাশ: ১২ মাস আগে

লক্ষ্মীপুর বিশেষ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলাস্থ দালাল বাজারের খোয়াসাগর দীঘি ও মজু চৌধুরীর ঘাট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরীর নেতৃত্বে ০৯/০৬/২০২৫ইং তারিখে অভিযান পরিচালনা করা হয়। এসময় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারাসমূহ লংঘনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ টি পৃথক মামলায় ৩ জন চালককে মোট ৬,০০০/- অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয় ও ১ টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন