রায়পুরে শুভ নববর্ষের উপলক্ষে বর্ণাঢ্য উদযাপন অনুষ্ঠিত হয়েছে

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

মোঃ দুর্জয় হোসেন চাঁন মিয়া,

 

রায়পুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে সারাদেশের মতো শুভ নববর্ষ বর্ণাঢ্য উদযাপন অনুষ্ঠিত হয়েছে। উক্ত শুভ নববর্ষ অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন ও উদযাপন অনুষ্ঠিত হয় বাংলা নববর্ষ। ১৪ এপ্রিল ২০২৫ইং তারিখ রোজ সোমবার সকাল থেকে রায়পুরের বিভিন্ন এলাকায় আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামে খেলাধুলা ও বৈশাখী মেলার আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় স্থানীয়রা।

এছাড়া সকাল ৯ টায় সরকারি মার্চেন্টস্ একাডেমি মাঠ থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। নানা রঙ্গের ব্যানার, মুখোশ, ঢাক-ঢোল ও ঐতিহ্যবাহী বাংলার নানা প্রতীক নিয়ে হাজারো মানুষ অংশ নেয় এই শোভাযাত্রায়।

এতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান, সহকারী কমিশনার ভূমি শাহেদ আরমান, উপজেলা কৃষি অফিসার মো. মাজেদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মঈনুল ইসলাম, রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমদাদুল হক, উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল ইসলাম মিঠুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন