
লক্ষ্মীপুর সদর থানা প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি পুনাক সভানেত্রীর শ্রদ্ধা নিবেদন। ২৬ মার্চ ২০২৫ খ্রি. তারিখ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনপূর্বক পুষ্পস্তবক অর্পণ করেন জনাব আর্কিটেক্ট ফাতেমাতুজ্জহরা শিথী, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), লক্ষ্মীপুর মহোদয়।এসময় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদিকা জনাব ফাতেমা তুজ জোহরা, এলিজা কাঁকন, সহধর্মিণী (অফিসার ইনচার্জ, লক্ষ্মীপুর মডেল থানা), প্রশিক্ষণ সম্পাদিকা সালমা বেগম সহ পুনাক লক্ষ্মীপুর-এর অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
