মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলী

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

সদর থানা প্রতিনিধিঃ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদের স্বরণে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব রাজিব কুমার সরকার মহোদয়ের উদ্যোগে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান।২১ ফেব্রুয়ারী রাত ১২টা এক মিনিটে মর্যাদা বীরোচিত আত্মত্যাগ শহীদের প্রতি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।এসময় উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এবং জেলা পুলিশ সুপার জনাব আক্তার হোসেন মহোদয় সহ লক্ষ্মীপুর জেলার সকল আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও কর্মচারী সদস্য বৃন্দ। স্মরণ করি সকল ভাষা শহিদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে ১৯৫২ সালের এই দিনে আমরা অর্জন করি মাতৃভাষায় স্বাধীনভাবে কথা বলার অধিকার। শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে লক্ষ্মীপুর জেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ঘোষণা করেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহা: রেজাউল হক, ডিআইও-১ জনাব মোঃ মাহফুজুর রহমান, অফিসার ইনচার্জ (লক্ষ্মীপুর মডেল থানা) জনাব মোঃ আব্দুল মোন্নাফ, টিআই (প্রশাসন) জনাব প্রশান্ত কুমার দাস, আরআই (পুলিশ লাইন্স) জনাব মোঃ নজরুল ইসলাম সহ জেলার উর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন