
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে পুলিশের চৌকস দল, স্কাউট ও বিভিন্ন স্কুল কলেজ এর শিক্ষার্থীদের কুচকা ওয়াজ ও প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু তারেক, পুলিশ সুপার, লক্ষ্মীপুর মহোদয়।
এসময় শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ০১ মিনিট নিরবতা পালন, জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন পুলিশ পরিদর্শক (সশস্ত্র) আরআই (পুলিশ লাইন্স) জনাব মোঃ নজরুল ইসলাম।
