
রায়পুর প্রতিনিধি :সকল সাংবাদিকের আস্তা, জাতীয় সাংবাদিক সংস্থা এই স্লোগানে আমরা সকল সাংবাদিক ঐক্যবদ্ধ সাংবাদিক পরিবার। নির্যাতন যেখানে জাতীয় সাংবাদিক সংস্থা পরিবার সেখানে। ন্যায় নীতি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে জাতীয় সাংবাদিক সংস্থা পরিবার। বাংলাদেশ প্রেস ক্লাব লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর সভাপতি এবং দৈনিক বাংলা বাজার পত্রিকার রায়পুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন এর বিরুদ্ধে মিথ্যা মামলার খোজ খবর নেওয়ার জন্য লক্ষীপুর থেকে জাতীয় সাংবাদিক সংস্থার লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি জনাব,মিজানুর রহমান চৌধুরী মামলার খোজ খবর নেন এবং এই মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে পতি নিন্দা জানিয়ে মামলার বিচারকদেরকে সঠিক তদন্তে মাধ্যমে মিথ্যা মামলা ডায়েরি করা বাদীদের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিনিন্দা জানিয়েছেন।তিনি আরও জানান,এই মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার দাবিতে জাতীয় সাংবাদিক সংস্থা লক্ষীপুর জেলা শাখা কমিটির পক্ষ থেকে আরও কঠোর থেকে কঠিন মানববন্ধন কর্মসূচি পালন করতে বাধ্য করবেন।আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল সাংবাদিক নির্যাতনের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এই দাবি সাংবাদিক পরিবারের সকলের তিনি সাংবাদিকদের মতবিনিময় সভা ও দুজন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা মামলার খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের উপস্থিতিতে আলোচনায় এসব কথা জানান।
