লক্ষ্মীপুর ৭নং বশিকপুরে দিশারী আদর্শ একাডেমীর উদ্যোগে ইফতার পাটি অনুষ্ঠানে দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

চন্দ্রগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর ৭নং বশিকপুরে দিশারী আদর্শ একাডেমীর ইফতার পাটি অনুষ্ঠানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয় দিশারী আদর্শ একাডেমীর উদ্যোগে।উক্ত ইফতার পাটি আয়োজন দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পোদ্দার বাজার দিশারী আদর্শ একাডেমির সভাপতি নুরুল আলম ফারুকী,সহ-সভাপতি কামরুল হাসান রুবেল, দৈনিক লক্ষ্মীপুরের কথা চন্দ্রগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ হাফেজ মাওলানা মুরাদ, পোদ্দার বাজার বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ সহ অত্র মাদ্রাসার ছাত্র ও শিক্ষক ওলামায়ে কেরেম গণ।ইফতার পাটি দোয়া ও মাহফিল অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন অত্র প্রতিষ্ঠানের ছাত্র রুবায়েদ ইসলাম ওয়াসি।পবিত্র কোরআন তেলওয়াত শেষে বিভিন্ন বক্তাদের উপস্থিতি পরিচয় সভায় মাওলানা ওয়াজেদ আমিন এর সভাপতিত্বে বিভিন্ন ধর্মীয় বিষয়ে আলোচনা সভা বক্তব্য রাখেন,নুরুল আলম ফারুকী,কামরুল হাসান রুবেল,অধ্যাপক জাহিদ হাসান সহ প্রমুখ। ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য শেষে দোয়া ও মুনাজাত দিয়ে সমাপ্তি ঘোষণা করেন দিশারী আদর্শ একাডেমীর পরিচালক ও সভাপতি নুরুল আলম ফারুকী।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন