লক্ষ্মীপুর পুলিশ সুপারের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

লেখক: Admin
প্রকাশ: ১২ মাস আগে

 

লক্ষ্মীপুর সদর থানা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মহোদয় এর উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাসিক কল্যাণ সভা হয় ১৭ এপ্রিল ২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার। লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আকতার হোসেন মহোদয়ের সভাপত্বিতে লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা পুলিশের সদস্যদের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠানে  আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাঃ রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জনাব মোঃ জামিলুল হক পিপিএম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) জনাব মোঃ রকিবুল হাসান পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব অন্তু কুমার দাস, মেডিকেল অফিসার জনাব বাকী বিল্লাহ, ডিআইও-১, আরআই (পুলিশ লাইন্স), টিআই (প্রশাসন), সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জগণ সহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ প্রমুখ। মাসিক কল্যাণ সভা অনুষ্ঠানে কর্মকর্তা ও ফোর্স বৃন্দদের উপস্থিতিতে বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরে বক্তব্য রাখেন পুলিশ সুপার মহোদয় সহ আরও অনেকে। বক্তব্য শেষে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন