লক্ষ্মীপুরে প্রশাসনের উদ্যোগে নিষিদ্ধ পলিথিন ব্যবহার রোধে মোবাইল কোর্ট অভিযান

: Admin
: ৬ দিন আগে

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরে ২১ জুলাই ২০২৬ তারিখে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে নিষিদ্ধ পলিথিন ব্যবহার রোধে ও নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে পরিচালিত পৃথক মোবাইল কোর্ট অভিযানে লক্ষ্মীপুর সদর উপজেলার বিসিক শিল্প নগরী এলাকায় লাইসেন্স ব্যতীত অস্বাস্থ্যকর পরিবেশে ঘি তৈরির অপরাধে ‘তাহেরা ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর জিল্লাল হোসেনকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ৩,০০,০০০/- (তিন লাখ) টাকা অর্থদণ্ড করে তা আদায় করা হয়। অভিযানে জেলা প্রশাসনকে লক্ষ্মীপুরের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, এনএসআই, জেলা পুলিশ ও আনসার বাহিনীর একটি চৌকস দল সহযোগিতা করে। এছাড়াও রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজারে নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ ও বিক্রির দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী এক দোকানদারকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয় এবং ১,০০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে পরিবেশ অধিদপ্তরের জিম্মায় প্রদান করা হয়। এসময় জনাব মোজাম্মেল হক পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, লক্ষ্মীপুর জেলা; বাংলাদেশ পুলিশ, রামগঞ্জ থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন