লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে জুলাই শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

লেখক: Admin
প্রকাশ: ৮ মাস আগে

উপজেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে সোমবার (৫ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ সম্মিলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আকতার হোসেন, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ ও আহত পরিবারের সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি গণ।

অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একে একে শহীদ ও আহত পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে স্মৃতিচারণ করেন। এছাড়া অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃবৃন্দও তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

অতিথিরা বলেন,পৃথিবীর যেকোনো আন্দোলনের নিউক্লিয়াস হচ্ছে তরুণ প্রজন্ম। এই তরুণ প্রজন্ম সাধারণ মানুষের সঙ্গে এক কাতারে দাঁড়ালে, তাদের রোখা অসম্ভব হয়ে পড়ে। আমরা একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। তবেই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে বলে এইসব কথা বক্তব্য বলেন।

পরে,শহীদ ও আহতদের পরিবারের মাঝে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন-এর পক্ষ থেকে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ মূহুর্তে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মুনাজাত দিয়ে সমাপ্তি ঘোষণা করেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন