
নিজস্ব প্রতিবেদক ঃ রায়পুর থানার আওতাধীন রায়পুর পৌরসভার পৌর ৫ নং ওয়ার্ড (মধুপুর) এলাকায় থেকে বারবার বিপুল ভোটে নির্বাচিত হওয়া কাউন্সিলর ও রায়পুর পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি জাকির হোসেন নোমান কে গ্রেফতার করছে পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে জাকির হোসেন নোমানকে তার নিজ বাড়ি থেকে গতকাল পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। তবে এলাকাবাসী থেকে এই গ্রেফতারের কোন কারণ খুঁজে পাওয়া যায়নি।
তারা দৈনিক লক্ষ্মীপুরের কথা কে জানান,জাকির হোসেন নোমানকে কি জন্য গ্রেফতার করেছে তা আমাদের জানা নেই। তবে এ বিষয়ে পুলিশ প্রশাসন বলতে পারে। আমরা শুধু যতটুকু জানি, কোনো কারণ ছাড়াই জাকির হোসেন নোমানকে গ্রেফতার করা হয়েছে।
এভাবে একজন মানুষকে কোন কারণ ছাড়াই গ্রেফতার করা ঠিক হয়নি। জাকির হোসেন নোমানকে অবৈধ গ্রেফতার বলে এলাকাবাসী অভিযোগ। যদি তাকে ভুয়া মামলা দিয়ে পাশানোর চেষ্টা হয়। তাহলে সেই ভুয়া মামলার বিরুদ্ধে প্রত্যাহারের দাবী জানিয়ে জাকির হোসেন নোমানকে মুক্তি দেওয়ার জন্য মামলার বিচারকদের প্রতি প্রার্থনা করছি আমরা এলাকাবাসীর পক্ষ থেকে।
আমাদের জানা মতে সে কারো কোন ক্ষতি করে নাই।তার একটা অপরাধ সে আওয়ামী লীগ দল করতেন। জাকির হোসেন নোমান কে গ্রেফতারের ঘটনায় কেন্দ্র করে রায়পুর পৌর ৫ নম্বর ওয়ার্ড বাসীরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
