
আবদুর রউফ রাফি
রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জের জিয়া শপিং কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। জেলা পরিষদের মালিকানাধীন জিয়া শপিং কমপ্লেক্সে নকশা পরিবর্তন, অবৈধ স্থাপনা নির্মাণ ও দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ‘২৫ইং) দুপুর ২টায় মার্কেটের ২নং গেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত কমপ্লেক্স এর ব্যবসায়ী, দোকান মালিক, রাজনৈতিক প্রতিনিধি ও সাধারণ জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়েছে।
