
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ আখড়া এবং শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব-২০২৫ এর উল্টো রথযাত্রার শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মহোদয়।
অদ্য ২৭ জুন ২০২৫ খ্রি. তারিখ শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ আখড়া এবং শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব-২০২৫ এর উল্টো রথযাত্রার আয়োজন করা হয়। উক্ত রথযাত্রা মহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আকতার হোসেন মহোদয়।
এসময় উক্ত রথযাত্রা মহোৎসব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাঃ রেজাউল হক, অফিসার ইনচার্জ (লক্ষ্মীপুর মডেল থানা) জনাব মোঃ আব্দুল মোন্নাফ, টিআই (প্রশাসন) জনাব প্রশান্ত কুমার দাস সহ লক্ষ্মীপুর জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ।
