নিজের জগৎ

লেখক: Admin
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

পর্ব ৩

লেখক:এস এম কামরুল হাসান

নিজের জগতটা একান্তই নিজের করে রেখো।
এই হৃদয়ের দেয়াল, এই আত্মার চারপাশে যে অদৃশ্য সীমানা,সেখানে কাউকেই প্রবেশ করতে দিও না।কাউকেই না।যাকে আজ আপন ভেবে দরজা খুলে দেবে,যাকে ভাববে ও বুঝবে আমায়”,একদিন দেখবে, সেই মানুষটাইতোমার জগতের আলো নিভিয়ে দিয়ে চলে গেছে।তোমার সাজানো ঘরটা এলোমেলো করে দিয়ে গেছে।কাউকে প্রবেশাধিকার দিলে তুমি ধীরে ধীরে নিজেকেই হারিয়ে ফেলবে।তুমি আর তুমি থাকবে না।তোমার পছন্দ, তোমার অপছন্দ,তোমার রাগ, তোমার অভিমান সবকিছু তখন অন্যের হাতের পুতুল হয়ে যাবে।তুমি হাসবে অন্যের ইচ্ছায়,কাঁদবে অন্যের অবহেলায়।তাই শোনো,নিজের চারপাশে কাঁটাতারের বেড়া দাও।কঠোর হও। পাষাণ হও।প্রয়োজনে নিষ্ঠুর হও,তবুও নিজের আমিত্বকে বিকিয়ে দিও না।মনে রেখো এই পৃথিবীতে কেউ কারো নয়, দিনশেষে তুমি শুধু তোমার।তোমার একাকীত্বই তোমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু,তোমার নিজের ছায়াই তোমার শেষ আশ্রয়।তাই নিজেকে আগলে রাখো,নিজের জগতের একমাত্র রাজা হয়ে বেঁচে থাকো।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন