জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ

লেখক: Admin
প্রকাশ: ১ সপ্তাহ আগে

লক্ষ্মীপুর সদর আংশিক ও রায়পুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভূঁইয়া কার্যালয় হইতে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনী এলাকার উন্নয়নমূলক কাজ সংক্রান্ত সকল আবেদনপত্র, সুপারিশপত্র এবং বিভিন্ন ধরনের কর্মসূচি সংক্রান্ত কাগজপত্র সরাসরি সংসদ সদস্যের কাছে ব্যক্তিগতভাবে উপস্থাপন না করে নির্ধারিত কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, লক্ষ্মীপুর শহরের বাগবাড়ী করিম টাওয়ারে অবস্থিত সংসদ সদস্যের কার্যালয়ে সকল আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। অন্যথায় ব্যক্তিগতভাবে কোনো দরখাস্ত উপস্থাপন করা হলে তা যথাযথভাবে সংরক্ষণ বা প্রক্রিয়াকরণ সম্ভব নাও হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শৃঙ্খলা বজায় রাখা ও সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে সবাইকে উক্ত নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিটি মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নির্দেশক্রমে তাঁর ব্যক্তিগত সহকারী কর্তৃক জারি করা হয়েছে।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন