কমলনগরে শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন

লেখক: Admin
প্রকাশ: ১২ মাস আগে

কামরুল ইসলাম প্রিমন

কমলনগর প্রতিনিধিঃ কমলনগর উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কমলনগর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিটি সকাল ৯ টায় হাজিরহাট তালফট্টি মসজিদ মাঠ চত্বর থেকে শুরু হয়ে হাজিরহাট বাজারের প্রধান অলিগলি প্রদক্ষিণ করে হাজিরহাট ধানহাটা বসুমিয়া মার্কেট সংলগ্ন মিলনায়তনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মো: ইব্রাহিম শামীম হাওলাদার এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মো.মোশাররফ হোসেন ছোটন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলার সাবেক জন নন্দিত ভাইস চেয়ারম্যান, লক্ষীপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি জননেতা জনাব মাও.হুমায়ুন কবির।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা কমলনগর উপজেলা জামায়াতের সম্মানিত আমির মাওলানা মো.আবুল খায়ের , সেক্রেটারী জনাব আকরাম হোসাইন,মাষ্টার জামাল উদ্দিন, মাও.গিয়াস উদ্দিন, এডভোকেট আব্দুল্লাহ আল মারজান রোম্মান, ডা.মোহাম্মদ ইউসুফ, মাষ্টার আবদুস শহিদ, মাওলানা আনোয়ার হোসাইন, মো.আবদুল আহাদ, সহ আরও অনেকে।

র‍্যালি ও সমাবেশে রিকশা -মোটরসাইকেল নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষী অংশগ্রহণ করেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন