
কমলনগর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরে সাড়ে সাত হাজার টাকা মূল্যের একআনা স্বর্ণের রিংয়ের লোভে পড়ে তাহমিনা আক্তার সাদিয়া (৮) নামে এক শিশুকে অপহরণের পর হত্যাচেষ্টা অভিযোগ উঠেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার ফলকন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। মুহূর্তেই তার রক্তাক্ত ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।এ ঘটনায় সাদিয়ার মা নার্গিস বেগম বাদী হয়ে রোববার (৭ সেপ্টেম্বর) সকালে কমলনগর থানায় অপহরণ ও হত্যার পরিকল্পনাকারী আরজু আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে আরজুকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃত আরজু চরফলকন গ্রামের অজি উল্যাহর মেয়ে
