উপসচিব নুরুজ্জামানের সততা ও ন্যায়নিষ্ঠতার স্মৃতিচারণে লক্ষ্মীপুরে আগমন

লেখক: Admin
প্রকাশ: ৮ মাস আগে

 

লক্ষ্মীপুর উপজেলা প্রতিনিধিঃ সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান ২০১৮ সালে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ সাড়ে সাত বছর পর গত ১৪ আগস্ট (বৃহস্পতিবার) সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সরকারি কাজে তিনি হঠাৎ তাঁর সাবেক কর্মস্থল লক্ষ্মীপুর জেলায় সফরে আসেন।

এ সময় তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন লক্ষ্মীপুর সদর উপজেলার বর্তমান ইউএনও জামশেদ আলম রানা এবং কয়েকজন পুরনো সহকর্মী। তাঁদের আন্তরিকতা ও ভালোবাসা নুরুজ্জামানকে গভীরভাবে মুগ্ধ করে। পরে তিনি নিজের ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাস দেন, যেখানে লক্ষ্মীপুরের মানুষ ও কর্মস্থল নিয়ে স্মৃতিচারণ করেন।

লক্ষ্মীপুর সদর উপজেলা আমার ভীষণ ভাল লাগার একটি কর্মস্থল। দায়িত্ব পালনে লক্ষ্মীপুরের গণমানুষের আন্তরিক সহযোগিতা, নিঃস্বার্থ ভালবাসা ও অকুণ্ঠ সমর্থন পেয়েছি, যা আমার স্মৃতিতে অম্লান থাকবে। ভাল থাকুক প্রিয় লক্ষ্মীপুর, ভাল থাকুক লক্ষ্মীপুরের শান্তিপ্রিয় মানুষ। আপনাদের দোয়া আমাকে ভাল কাজে প্রেরণা জোগায়।
তাঁর এই সফরের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে মন্তব্যে তাঁর সততা, ন্যায়নিষ্ঠা, স্বচ্ছ উন্নয়ন কর্মকাণ্ড ও মানসম্মত শিক্ষা বিস্তারে অবদানের প্রশংসা করেন। শুধু তাই নয়, অনেকেই বর্তমান ইউএনও জামশেদ আলম রানার সততা ও কর্মদক্ষতার সাথে তাঁর মিল খুঁজে নেন এবং তাঁকে নুরুজ্জামানের যোগ্য উত্তরসূরী হিসেবে উল্লেখ করেন। উপসচিব নুরুজ্জামানের ফেসবুক পোস্টে ১৩৮টি মন্তব্য এসেছে, যার প্রতিটিতেই তাঁর কর্মজীবনের নিষ্ঠা, আন্তরিকতা ও মানুষের প্রতি দায়বদ্ধতার স্মৃতি ফুটে উঠেছে।

মোহাম্মদ নুরুজ্জামানের লক্ষ্মীপুর সফরকালে নোয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার এবং লক্ষ্মীপুর সড়ক বিভাগের প্রকৌশলীরা তাঁর সঙ্গে ছিলেন।

এই সফর প্রমাণ করে; প্রশাসনিক দায়িত্ব শেষ হলেও মানুষের হৃদয়ে সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তার জায়গা চিরস্থায়ী স্মৃতি অমর হয়ে থাকে গণমানুষের হৃদয়।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন