সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার সৎ ও সততা দেখে লক্ষ্মীপুর জেলাবাসী মুগ্ধ

লেখক: Admin
প্রকাশ: ৫ মাস আগে

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অভি দাশ লক্ষ্মীপুর বাসীর প্রিয় হয়ে উঠেছে।

লক্ষ্মীপুর বাসীকে সৎ ও সততার প্রমানে একের পর এক মেসেজ দিয়ে আসতে দেখা যায়।

তিনি কথায় নয়, কাজে বিশ্বাসী, মেসেজ দিয়ে জনসাধারণের নিরাপত্তা ও মাদক ইয়াবা ও গাঁজার বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করতে দেখা যায়।

এছাড়াও অনিয়ম দুর্নীতি, চাঁদাবাজি, ভুয়া দলিল, খতিয়ান, জমা খারিজ, রেকর্ড করা সহ আরও রয়েছে, অবৈধভাবে স্থাপনা, ফুটপাত, দোকান ঘর নির্মাণ, নদী ও সরকারি খাল দখল করে বালু উত্তোলন করা সহ আরও অন্যান্য অপরাধ বিষয়ে রয়েছে কঠোর ভূমিকা। অপরাধ কারীদের বিরুদ্ধে সরকার বাদী মামলা দিয়ে জেল হাজতে পাঠায় এবং বিনাশ্রম কারাদণ্ড দিয়ে নগদ অর্থদণ্ড ও জরিমানা করেন তিনি। লক্ষ্মীপুর বাসীর কাছে একজন সৎ ও আদর্শ গড়ে তোলার শীর্ষক একমাত্র কারীগর।

সহকারী কমিশনার( ভূমি) কর্মকর্তা অভি দাশ দায়িত্বশীলতা সত্যি কারের সাহসিক ও মানবিক সেবক হিসেবে দ্বায়িত্ব পালন করে জনগণের হৃদয়ের আয়না হিসাবে একজন জনপ্রিয় ব্যক্তি হয়ে উঠেছেন সহকারী কমিশনার( ভূমি) কর্মকর্তা অভি দাশ।তার অধীনে থাকা২১টি ইউনিয়ন ভূমি সহকারি তহসিলদার গণদের বিরুদ্ধে যদিও কোনো সাংবাদিক অভিযোগ দেয় তাহলে ব্যবস্থা নিতে হয় না দেরি।

লক্ষ্মীপুর পৌরসভার পৌর বাঞ্চানগর এলাকায় পুলিশ সোর্স বাহিনীর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অভি দাশ। এসময় নিয়মিত গাঁজা/ইয়াবা সংরক্ষণ ও সেবনরত অবস্থায় জনৈক বেল্লাল হোসেন (২৭) নামের এক যুবকে আটক করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে আটক কৃত যুবক জনৈক বেল্লাল হোসেন পিতা -আব্দুল আলীর ছেলে, সাং-বাঞ্চানগর, পেশা-রিকশা চালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২(১) ধারায় ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ১০০ টাকা অর্থদন্ড দিয়ে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে মর্মে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা জানিয়েছেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন