সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস চাষীদের মাঝে পোনা মাছ বিতরণ অনুষ্ঠিত

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

উপজেলা প্রতিনিধি:সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস চাষীদের মাঝে “”” পোনা মাছ বিতরণ ও অবমুক্তকরন””অনুষ্ঠানের আয়োজন করা হয় :::::২০২৪-২৫ অর্থ বছরে মৎস অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস চাষীদের মাঝে পোনা মাছ বিতরণ করা হয়। ১ম ধাপে একশ জন কে চার কেজি করে পোনা মাছ দেয়া হয়। এই বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব জামশেদ আলম রানা, উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট,লক্ষীপুর সদর।আরও উপস্হিত ছিলেন জনাব অভি দাশ, সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট, লক্ষীপুর সদর। জনাব মাহমুদুল ইসলাম চৌধুরী সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা, লক্ষীপুর সদর। মোট ২৭৭ জন মৎস চাষীর মাঝে এই পোনা মাছ বিতরণ করা হবে।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন