লক্ষ্মীপুরের রায়পুরে সেই বাবুরহাট স্কুল ছাত্রী পরিবার হামলায় শিকার হয়েও কাটেনি আতংকের ভয়

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

দুর্জয় হোসেন চাঁন মিয়া

রায়পুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুর থানাধীন লিজা আক্তারের বসতবাড়ি উচ্ছেদ করার চেষ্টা চালিয়ে বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে সন্ত্রাসী হামলা কারীদের বিরুদ্ধে। এমন অভিযোগ করেন লিজা আক্তারের পরিবারের স্বজনরা। খোঁজ নিয়ে জানা গেছে অসহায় নারী লিজা আক্তারের বাড়িতে হামলা লুটপাট করে পরিবারের ৫ সদস্য কে আহত করা হয়েছে দূর্বৃত্তরা।গত ০৪/০৪/২০২৫ইং তারিখ শুক্রবার রাতে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুচিয়ামারা গ্রামের ব্যাপারী বাড়িতে হামলা ও ভাংচুর লুটপাটের ঘটনা ঘটে। এসময় লিজা ও তার মেয়ে লামিয়া আক্তার, শাশুড়ি, সালেকা বেগম, জা পেয়ারা বেগম, ও ভাসুর হানিফ ব্যাপারী সহ তারা ৫জন আহত হন।সাংবাদিকদের লিজা বলেন, যারা আমার মেয়ে ও খালাতো ভাই স্থানীয় যুবলীগ কর্মী আল আমিনকে অপবাদ দিয়ে মারধর করেছিল, তারাই আমার বাড়িতে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।আমরা বর্তমান পরিস্থিতি আলোকে সন্ত্রাসীদের হাতে জিম্মি আমাদের নিরাপত্তা দরকার আমরা অসহায় নিরীহ পরিবার আমাদের কোনো জনবল না থাকার কারণে সকল দিকে আমরা ভুক্তভোগী দুর্বল। আইনের কাছে যেতে পাচ্ছি না সন্ত্রাসী হামলা কারীদের ভয়ে আতংকে আছি।শুধু তায় নয় আমাদেরকে হুমকি দিচ্ছে প্রতিনিয়ত যদি কোনো মামলা বা আইনের কাছে যায় তাহলে আমাদের কে গ্রাম ছাড়া করবেন। হুমকি প্রদান করে হামলা কারী সন্ত্রাসী গ্রুপের কিশোর গ্যাং দলের লোকজন। এখনো আমরা নিরাপত্তা হীন অবস্থা দিন রাত কাটাচ্ছি, ভয়ে আতংকে রয়েছে আমার পরিবার।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন