লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠিত

লেখক: Admin
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিবেদকঃ পরিকল্পিত বনয়ন করি, সবুজ বাংলাদেশ ঘড়ি। এই স্লোগানে লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজীব কুমার সরকার জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট লক্ষ্মীপুর।

আরও উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার জনাব আকতার হোসেন, অতিরিক্তি পুলিশ সুপার রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খ্রীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মিঠুন চন্দ্র দাস সহ আরও উপকূলীয় বন বিভাগের সহকারী কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, এবং লক্ষ্মীপুর জেলার আইনশৃঙ্খলা বাহিনী, ও সোশ্যাল প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ও শিক্ষার্থী ছাত্র ছাত্রী সহ প্রমুখ। আজ (১৫) জুলাই ২০২৫ইং তারিখ রোজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর যৌথ আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করা হয়।

উক্ত বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা ‎উদ্বোধন উপলক্ষে র‍্যালী লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে সড়ক প্রদক্ষিণ হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা মিলিত হয়। র‍্যালী শেষে প্রধান অতিথি জনাব রাজিব কুমার সরকার ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে নোয়া খালী উপকূলীয় বন বিভাগের কর্মকর্তা আবু ইউসুফের সভাপতিত্বে বিশেষ অতিথি ও উপকূলীয় বন বিভাগের বন কর্মকর্তা গণ বিভিন্ন জনে বিভিন্ন ভাষায় বৃক্ষরোপন বনের পশু রক্ষা ও সাপ ধ্বংস থেকে রক্ষা করা বিষয়ে বক্তব্য রাখেন।বিশেষ অতিথিদের বক্তব্য শেষে ‎জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার। বক্তব্যে বলেন, ‎একটি দেশের ভারসাম্য পূর্ণ পরিবেশ রক্ষার জন্য ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। সে লক্ষ্য থেকে এখনও আমরা অনেক দূরে রয়েছি। লক্ষ্য মাত্রা যদি পূরণ করতে চাই, বাংলাদেশ কে যদি বাসযোগ্য করে রাখতে চাই পরবর্তী প্রজন্মের জন্য, নিরাপদ রাখতে চাই। তাহলে পরিবেশ রক্ষার কোন বিকল্প নাই। বৃক্ষরোপণ একটি অত্যন্ত শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে।

এ আয়োজন সচেতনতা তৈরি জন্য আমরা প্রতিদিন কিছু না কিছু আয়োজন করবো।যেমন ছাত্র-ছাত্রীদের জন্য কুইজ,বিতর্ক প্রতিযোগিতা। যেন তারা ও গাছ কে ভালোবাসতে শিখে। বৃক্ষমেলার মধ্যে দিয়ে আমরা লক্ষ্মীপুর জেলা কে পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলবো। এই মেলায় জেলার বিভিন্ন নার্সারি প্রায় অর্ধশতাধিক স্টল অংশগ্রহণ করেছে। বৃক্ষরোপণ মেলায় রয়েছে নানান জাতের গাছের ছোট ও মাঝারি ধরনের চারাগাছ।আরও রয়েছে কয়েক রকমের ফল গাছের চারা যেমন ধরুন, আম, কাঁঠাল, লেছু, আপেল, কমলা, সহ ইত্যাদি। তবে এই বৃক্ষ রোপণ বৃক্ষমেলা সাপ্তাহ ব্যাপি উৎসব চলবে।


📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন