
স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোঃ আকতার হোসেনের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাঃ রেজাউল হকের তত্ত্বাবধানে, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফয়জুল আজীমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে একাধিক মামলার পলাতক আসামী ও তালিকাভুক্ত সন্ত্রাসী মো: রুবেল (২৪) ও হত্যা কাণ্ডের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী জালাল (প্রঃ শাহ জালাল) কে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতার কৃত আসামীরা হলেন,মো: রুবেল, পিতা মোঃ আরব আলী, গ্রাম দেত্তপাড়া জালাল দর্জি বাড়ি, ০৫নং ওয়ার্ড, ১০নং চন্দ্রগঞ্জ ইউপি, ও শাহ জালাল, পিতা মৃত হুকু বেপারী প্রঃ আঃ হক, সাং রামপুর, থানা চন্দ্রগঞ্জ, জেলা লক্ষ্মীপুর।আসামীদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী হিসেবে মামলা দায়ের করা হয়। ওই হত্যা মামলার আসামীদের কে শনিবার ২৬ এপ্রিল ২০২৫ইং তারিখে গ্রেফতার করে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
জেলা পুলিশ সুপারের দৃঢ় নেতৃত্বে ও চন্দ্রগঞ্জ থানার তৎপরতায় লক্ষ্মীপুর জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী আরও একটি সফল অভিযান সম্পন্ন করেছে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন।
