
মোঃ হোসেন চৌধুরী
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর চররুহিতা ইউনিয়ন জামায়াত ইসলাম এর উদ্যোগ আজ ২০ শে সেপ্টেম্বর ২০২৫ তারিখে লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষীপুর – রসুলগঞ্জের সড়কটি সংস্কার করা হচ্ছে।
গত দের বছর এই রাস্তার বেহাল অবস্থা।সংস্কারের অভাব, বন্যা ও বৃষ্টির কারনে রাস্তটি বড় বড় গর্তের পরিনতি হয়, যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে , প্রতিদিন সড়কে সি এন জি অটো রিক্সা সহ বিভিন্ন পরিবহন দুর্ঘটনার শিকার হতে হয়। রাস্তা চলাচলের অনুপোযোগি হওয়ার কারনে হাসপাতালে, বাজার ঘাটে এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ের যাতায়তের দুর্ভোগ পোহাতে হয়।

ইউনিয়ন জামায়তের আমির মাস্টার হুমায়ুন কবির বলেন দীর্ঘ দের বছর ধরে এই রাস্তাটি চলাচলে অনুপোযোগী হয়ে পড়েছে, যাতায়তে বিভিন্ন শ্রেনীর পেশার ও সাধারন মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছে, সরকারী কর্তৃপক্ষ এখনো এর কোন ব্যাবস্থা নেয়নি। প্রতিদিন এই রাস্তা দিয়ে গর্ভবতিমহিলা,বয়স্ক ও শিশু রোগীরা, হাসপাতালে যাতয়ত করতে গিয়ে আরো আশঙ্কা জনক হয়ে পড়ে, বিদ্যালয়ের শত – শত শিক্ষার্থীরা যাতায়াতের বেহাল অবস্থার কারনে অসুস্থ হয়ে পড়ছে। যার কারনে লক্ষ্মীপুর জেলার আমিরে জামায়াত জনাব মাষ্টার রুহুল আমিন ভুঁইয়ার নির্দেশনায় জামায়াত ইসলাম ও ছাত্র শিবিরের কর্মীরা স্বেচ্ছায় বালি ও কনা দিয়ে রাস্তার সংস্কারের কাজ করছে, জনগন যেন এই চলাচলের ভোগান্তি থেকে মুক্তি পায়। তার জন্যই এই সংস্কারের কাজে মানব কল্যানের স্বার্থে জামাত স্বেচ্ছায় এই সড়ক সংস্কারের কাজে এগিয়ে আসছে। চর লামছি ৩ নং ওয়াড জামায়েত এর সভাপতি সাইফুল ইসলাম এর নেতৃত্বে ওয়াড জামায়েত এর কর্মীগন স্বেচ্ছাসেবক হিসাবে রাস্তার মেরামতের শ্রম দিচ্ছেন । বিশিষ্ট সমাজ সেবক, সাংবাদিক এনজিও ব্যাক্তিত্ব মো : হোসেন চৌধুরী বলেন দীর্ঘ দিন থেকে এই রাস্তাটি বয়াবহ অবস্থায় আছে, যাতায়াতের অনুপোযোগী হয়ে গেছে তার ই কারনে গর্ভবতী মহিলা, বৃদ্ধ, শিশু, ও রোগীরা বিরম্বনার শিকার হচ্ছে। তার ঐ ফলশ্রুতিতে আমিরের জামাত জনাব রুহুল আমিন মাস্টার সাহেবের নির্দেশনায় জামায়াত ইসলাম ও শিবিরের নেতাকর্মী রা এই রাস্তাটি মেরামত করছে। রাস্তার মেরামতের উদ্যোগটির জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্রশিবির কে স্বাগত জানাই। রাস্তা সংস্কারের ফলে সাধারন মানুষের চলাচলে নিরাপদ হবে । এই উদ্যোগের কারণে সকল যাত্রী ও চালকরা ভীষণ আনন্দিত , তারা এমন উদ্যোগের প্রশংসা করেছেন এবং জামায়েত ইসলামী রসূলগঞ্জ চররুহিতা ও ছাত্রশিবির চররুহিতা ইউনিয়ন কমিটিকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এমন অব্যাহত থাকবে বলে ও আশাবাদ ব্যক্ত করেন।