লক্ষ্মীপুরে অটো ভাড়া বেশি চাওয়ায় অটোচালক কে মারধর।

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে অটো ভাড়া বেশি চাওয়ায় অটোচালককে মারধর করে পলিটেকনিকেলের শিক্ষার্থীরা। এমন অভিযোগের তথ্য অনুসন্ধানে ফেইসবুক পোস্টের মাধ্যমে জানা যায়।অটোরিকশা চালক ড্রাইভার ভুক্তভোগীর এলাকায় হওয়ায় অটোচালকের পক্ষে কোনো সুফল মিলেনি। অটোচালক এলাকাবাসীর সাথে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ঘটনা মীমাংসার জন্য সবাইকে থানায় নিয়ে আসা হয়। এসময় লক্ষ্মীপুর পলিটেকনিক শিবিরের সভাপতি ফারাবীর নেতৃত্বে থানায় ওসির রুম থেকে অটোচালকের ভাগ্নে ওয়ার্ড ছাত্রদলের সভাপতিকে জোর পূর্বক বের করে উঠিয়ে নিয়ে যাওয়ারও চেষ্টা করে। এতে বাধা দেয় পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত। তখন ছাত্রদল আর ছাত্র শিবিরের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। কিন্তু পুরো ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা বলে জানা গেছে।জুলাই গণঅভ্যুত্থানে যার অবদান অস্বীকার করার মতো না। সৈকতরা একদিনে তৈরি হয় নাই। তাদেরকে নিয়ে যেই মিডিয়া সন্ত্রাস চলছে তা বন্ধ করা সময়ের দাবী জানিয়ে ফেইসবুক পেইজে পোস্টে মন্তব্য করেছেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন