লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা’র খোলা চিঠি পোস্ট

লেখক: Admin
প্রকাশ: ৮ মাস আগে

শাহ আলম আজাদ

 

উপজেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা খোলা চিঠির পোস্টে জানান, শান্তি প্রিয় সম্মানিত লক্ষ্মীপুর সদর উপজেলাবাসী আসসালামুয়ালাইকুম, লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিন পরিদর্শনে দেখা যায়, অত্র উপজেলাধীন সকল রাস্তার অবস্থা খুবই শোচনীয়।

বাজেট সীমিত থাকায় উপজেলা পরিষদের অর্থায়নে সকল রাস্তা একসাথে কাজ করা সম্ভব নয় বিধায় উপজেলা প্রশাসন, লক্ষ্মীপুর সদরের পক্ষ থেকে যাচাই-বাছাই সাপেক্ষে অধিকতর জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলো সংস্কার/ সলিং করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

ফেইসবুক পেইজ পোস্টে তিনি আরও জানান, আগামী ১৫ দিনের মধ্যে আপনাদের নিজ নিজ এলাকায় যে সকল রাস্তা জনগুরুত্বপূর্ণ ও জরুরিভিত্তিতে সংস্কার করা প্রয়োজন সে সকল রাস্তার ছবিসহ আবেদন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, লক্ষ্মীপুরে জমা দেওয়ার জন্য অনুরোধ জানান,।

এছাড়া প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই করে সবচেয়ে জনগুরুত্বপূর্ণ রাস্তাসমূহ সংস্কার/ সলিং করার উদ্যোগ গ্রহণ করা হবে। রাস্তা সংস্কারের আবেদন দেওয়ার ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলোকে মাথায় রেখে আবেদন দেওয়ার জন্য অনুরোধ করেন।উক্ত রাস্তা গুলো যেমন রাস্তা এলজিইডির আইডিভূক্ত হতে পারবে না।

রাস্তার দৈর্ঘ্য সর্বোচ্চ ৫০০ মি. এর মধ্যে হতে হবে।
রাস্তাটি আবশ্যিকভাবে জনগুরুত্বপূর্ণ হতে হবে। অন্যথায় যাচাই-বাছায়ে রাস্তাটি বাদ পড়ে যাবে। তিনি বলেন,

সকলের সার্বিক সহযোগিতায় লক্ষ্মীপুর সদর উপজেলার অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমকে বেগবান করতে উপজেলা প্রশাসন, লক্ষ্মীপুর সদর বদ্ধ পরিকর।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন