লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি অফিসে সেবাপ্রার্থীদের জন্য আধুনিক লাইব্রেরি ও ওয়েটিং রুমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত

লেখক: Admin
প্রকাশ: ৮ মাস আগে

 

উপজেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি অফিসে সেবাপ্রার্থীদের জন্য আধুনিক লাইব্রেরি ও ওয়েটিং রুমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত ভূমি অফিসে সেবাপ্রার্থীদের জন্য আধুনিক লাইব্রেরি ও ওয়েটিং রুমের আনুষ্ঠানিক উদ্বোধনের আয়োজন করা হয় উপজেলা সদর সহকারী কমিশনার (ভূমি) অভি দাশের উদ্যোগে। এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রাজিব কুমার সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা, সনাকে’র সাবেক সভাপতি জেডএম ফারুকী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সুধীজন সহ প্রমুখ। ভূমি অফিসে সেবাপ্রার্থীদের জন্য আধুনিক লাইব্রেরি ও ওয়েটিং রুম জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রাজিব কুমার সরকার ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। পাঠাগারসমৃদ্ধ এই সুশোভিত ওয়েটিং রুমে সেবাগ্রহীতারা সেবাপ্রাপ্তির পূর্বের অপেক্ষমান সময়ে বই-পত্রিকা পড়ে সময় কাটানোর মাধ্যমে জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।জেলা প্রশাসক সমাজ গঠনে বই পড়ার গুরুত্ব উল্লেখ করে পাঠাভ্যাস তৈরির উপর আলোকপাত করেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন