রায়পুর বামনী ইউনিয়নে প্রবাসী খুনি নেছার উদ্দিন এর হাতে এক নারী নির্যাতনের শিকার,হাসপাতাল ভর্তি

লেখক: Admin
প্রকাশ: ২ দিন আগে

 

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৭ নং বামনী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কলাকোপা গ্রামে মালিকানা সম্পত্তির জবরদখলের চেষ্টা রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুফিয়া বেগম (৩৪) নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

​ভুক্তভোগীর অভিযোগ ​হাসপাতালে চিকিৎসাধীন আহত সুফিয়া বেগম এর স্বামী গণমাধ্যমকর্মীদের বলেন,খুনি জেল খাটা আসামি কাতার ও সৌদি আরব প্রবাসী নেছার উদ্দিন এর নিকট ৩শতক জমি বিক্রি করার পর হইতে দীর্ঘদিন ধরে জমি বুঝে নিয়ে তারা ঐ ৩শতকের আয় বেয় খাচ্ছে। কিন্তু কিছু দিন গেলে তারা আমার অতিরিক্ত জমির মধ্যে সীমানা দেয় দখল করে এবং আমি বাধা দিলে আমি ও আমার স্ত্রীর ওপর আকস্মিক ঝাঁপিয়ে পড়ে প্রবাসী খুনি নেছার উদ্দিন ও তার ভাই গাঁজা ব্যবসায়ী সবুজ এবং তার ছোট ভাই সহ তার এক ছেলে বোবা ও আরেক ছেলে প্রবাসী মিলে।

তারা আমাকে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে ঐসময় আমার স্ত্রী আমাকে রক্ষা করতে গেলে আমার স্ত্রী কে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে এবং আমার স্ত্রী কে মাথায় প্রচন্ড ঘুষি ও থাপ্পড় মেরে অজ্ঞান করে ফেলে।

পরে আমি নিরুপায় হয়ে রায়পুর থানার ওসি বরাবর কল করে ঘটনার সম্পর্কে জানায় তিনি ঘটনার বিস্তারিত শুনে ঘটনাস্থলে পুলিশ পাটিয়ে আমাদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।বর্তমানে আমার স্ত্রী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা দিন রয়েছে। আমি জরুরী বিভাগের কর্মরত চিকিৎসকের চিকিৎসা নিচ্ছি। এই অন্যায়ের বিচার চাই এবং মামলার প্রস্তুতি নিচ্ছি।​ঘটনার আমি ও আমার স্ত্রী ছাড়া কেউ ছিল না, পুলিশ আসার পরে চতুর দিক থেকে পাশ বর্তী ঝড় হয়। ভুক্তভোগী সুফিয়া বেগম বলেন,খুনির সংখ্যায় বেশি হওয়ায় আমাদেরকেই মারধর করেছেন। প্রবাসী নেছার উদ্দিন আমার স্বামী কে ডেকে নিয়ে কোনো কারণ ছাড়া মারছে।আমি ধরতে গেছি সেই আমার উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালায় এবং আমাকে গলা টিপে ধরে শ্বাস রোধ ও মাথায় এলোপাতাড়ি থাপ্পড় ঘুষি মেরে আমার শরীরের বিভিন্ন জায়গায় হাত দিয়ে নির্যাতন করে।

তিনি আরো বলেন, একজন পুরুষ হয়ে অন্যের স্ত্রী, নারীর গায়ে কি করে হাত দেয় এবং নির্যাতন করে। আমি এর সুবিচার চাই, আমি নারী মায়ের জাত, আমাকে নির্যাতন করে নাই , গোটা পৃথিবীর মা জাতি কে নির্যাতন করেছে।   আমি এই সুষ্ঠু বিচার চাই। জমি নয়, পরিকল্পনা আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে তারা পরিকল্পনা করে আমার স্বামীর উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। প্রতিটি মুহূর্তে হুমকি দেয় আমার ঘর জ্বালিয়ে দিবে, বাড়ি উচ্ছেদ করবে, আমি আমার স্বামীকে এসব কিছু বলিনি, কারণ আমার স্বামীকে তারা মারবে, হত্যা করবে, সেই ভয়ে আমার স্বামীর কাছে কখনো আমি মুখ খুলিনি।

তবুও আজ আমার স্বামীকে তারা ডেকে নিয়ে কোন কারণ ছাড়াই মারধর করেছে, সাথে আমাকেও শারীরিক মানসিক নির্যাতন করেছে প্রবাসী খুনি নেছার উদ্দিন ও তার সংঘ বঙ্গরা, আমি এই পরিকল্পিত ভাবে হামলার উপযুক্ত  বিরুদ্ধে বিচার চাই।

বর্তমান পরিস্থিতি স্থানীয় সূত্রে জানা গেছে,প্রবাসী নেছার উদ্দিন কাতার ও সৌদি আরব প্রবাসে থাকা কালীন সময়ে এক আরাবি হত্যা করে বাংলাদেশে পালিয়ে আসে। এবং তার পর হইতে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন আত্মীয়-স্বজনদের বাড়িতে পালিয়ে থাকতে হইছে এই খুনি নেছার উদ্দিন কে। পরে বেশি দিন দেশে টিকে থাকতে না পেরে সৌদি আরব ও কাতার সহ বিভিন্ন দেশে ঘুরে তার প্রবাস জীবনে প্রবাসী কে খুন ও হত্যার করে যে অবৈধ অদ্য কোটি টাকাকে বৈধ করার জন্য বর্তমানে দেশে এসে লক্ষীপুর, রায়পুর ও ঢাকা কয়েকটি জায়গায় তার কালো টাকা দিয়ে ফ্ল্যাটের মালিক হয়েছে।

তবে এইসবের তথ্য গোপনে খোঁজ নিলে মিলবে আসল রহস্য। নামে বেনামে বিভিন্ন আত্মীয়-স্বজনদের ও স্ত্রী ছেলে মেয়েদের নামে জমি ক্রয় ও প্লাট বাড়ি করা হয়েছে। এদিকে ছোট ভাই সবুজের গাঁজার জমজমাট ব্যবসা তার বাড়িতে বাউন্ডারি দিয়ে গেট লাগিয়ে সিসি ক্যামেরা ব্যবহার করে চলছে গাঁজার ব্যবসা। ছদ্দ বেশে তাদের মসজিদে নামাজ আদায় করা এবং লোকদেরকে গরু কেটে খাওয়ানো অনিয়ম ও খুনি হাত আরো শক্তিশালী করতে দলবদ্ধতা সৃষ্টি করে কিছুদিন পর পরে এই অসহায় পরিবারটির উপর সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে।

তবে ভুক্তভোগী ৩ শতক জমি বিক্রি হইতে স্থানীয় আমিন দ্বারা পরিমাপ করে প্রায় ২০বারেরও অধিক। বার বারে বুঝিয়ে দেওয়ার পরেও তার কিছুদিন গেলে তারা বুঝে পাইনি বলে দফা দফায় হামলা চালায় এবং যে সময় যে দল ক্ষমতায় আসে, সেই  দলের নেতাকর্মীদের নিয়ে টাকার বিনিময়ে পরিবারটির উপর সন্ত্রাসী কায়দায় করে হামলা চালিয়ে আসছে। ঘটনাটি ঘটে আজ ১২ই জুন ২০২৬ইং তারিখ শুক্রবার দুপুর ১১টার দিকে ৭নং বামনী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ডাক্তার রাকিব এর বসতবাড়ীর সামনে দরজায়।

এ ঘটনা কে কেন্দ্র করে ভুক্তভোগী পরিবার রায়পুর থানায় কয়েকটি বৈঠকের সিদ্ধান্তেও সন্ত্রাসী হামলা কারী ও প্রবাসী খুনি নেছার উদ্দিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে টাকার বিনিময়ে দলবদ্ধভাবে পক্ষ করে ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ছাত্র দলের নেতার পরিচয়ে ভুক্তভোগী পরিবারকে মামলা না করতে হুমকি প্রধান। পুলিশ ঘটনার স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় এখনো থমথমে ভাব বিরাজ করছে।​

এই বিষয়ে রায়পুর থানার ওসি জানায়, সাংবাদিক কল করেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত নারী ও তার স্বামীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আহত ভুক্তভোগী তারা ২জনেই চিকিৎসাধীন রয়েছে। তবে হাসপাতাল থেকে সুস্থ হয়ে আহতরা যদি লিখিত অভিযোগ দেয় তাহলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন