
নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর জেলা প্রগতি লাইফ ইন্সুইরেন্স পিএলসি দালাল বাজার সার্ভিসিং সেল এর উদ্যোগে উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে ব্যবসা উন্নয়ন পরিকল্পনা সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয় লক্ষ্মীপুর দালাল বাজার জমিদার বাড়িতে। অদ্য ১১ই নভেম্বর ২০২৫ইং তারিখ রোজ মঙ্গলবার দুপুর ২টার দিকে ব্যবসা উন্নয়ন পরিকল্পনা সভা- ২০২৫ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পূর্ব মুহূর্তে প্রগতি লাইফ ইন্সুইরেন্স পিএলসি দালাল বাজার সার্ভিস সেল এর উদ্যোগে বীমা মাঠ কর্মীদের নিয়ে উৎসবের আয়োজন করেন। উৎসব শেষে সকলের জন্য খাবারে আয়োজন করা হয়।পরে প্রগতি লাইফ ইন্সুইরেন্স পিএলসি সার্ভিসিং সেল এর উদ্যোগে ব্যবসা উন্নয়ন পরিকল্পনা সভা শুরু হয়।
ব্যবসা উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনির হোসেন প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লক্ষ্মীপুর জেলা কার্যালয় কর্মকর্তা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ আইপিএল অর্কিড প্রকল্প লক্ষ্মীপুর। জনাব মোঃ তারেক হোসেন ডিজিএম আই পি এল অর্কিড প্রকল্প, ইসমাইল হোসেন প্রগতি লাইফ ইন্সুইরেন্স পিএলসি দালাল বাজার সার্ভিসিং সেলের ইনচার্জ ও ডিজিএম আইপিএল অর্কিড প্রকল্প দালাল বাজার লক্ষ্মীপুর, হুমায়ুন কবির মাসুদ এজিএম আইপিএল অর্কিড প্রকল্প।আরো উপস্থিত ছিলেন, দালাল বাজার সার্ভিসিং সেল অফিসের এজিএম সেলিনা আক্তার,এজিএম জাহিদ হাসান,বি এম সায়মা আক্তার, বিএম সবুজ হোসেন,বি এম সাইফুল ইসলাম,বি এম এমরান হোসেন সহ প্রমুখ।
এসময় বক্তারা বক্তব্য বলেন,ব্যবসায়িক কার্যক্রম, প্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও সভার প্রধান উদ্দেশ্য হলো ব্যবসায়িক নীতিমালা পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় পরামর্শ বিনিময় করা।
প্রগতি লাইফ ইন্সুইরেন্স পিএলসি কর্মকর্তারা জানিয়েছেন, এই সভায় প্রধানত বর্তমান অর্থবছরের অর্জন, নতুন পলিসি কার্যক্রম, আর্থিক ফলাফল এবং গ্রাহক সেবার মান উন্নয়নের পরিকল্পনা নিয়ে আলোচনা রাখেন।
উন্নয়ন এবং দেশের বীমা খাতের সমন্বিত কার্যক্রম নিয়ে গুরুত্বপুর্ণ পরামর্শ প্রদান করেন। বিশেষত সরকারি নীতি ও বিধিমালা অনুযায়ী বীমা কার্যক্রমকে আরও সমন্বিত এবং প্রভাবশালী করার দিকনির্দেশনা দেন। সভায় অংশ গ্রহণ কারীরা আর্থিক প্রতিবেদন,বিক্রয় পরিসংখ্যান এবং গ্রাহক সেবা সংক্রান্ত বিভিন্ন সূচক বিশ্লেষণ করে ।
এছাড়া ভবিষ্যৎ লক্ষ্য, নতুন নীতি প্রবর্তন এবং প্রযুক্তিগত গ্রগতি বীমা বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ব্যবসা উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠানের শেষ মূহুর্তের পূর্বে গত অক্টোবর মাসে যারা ভালো প্রিমিয়াম দিয়েছেন তাদের মধ্যে ৫জন কে ৫টি পুরস্কার বিতরণ করে এবং আড়াই লক্ষ টাকার পিনিয়ামের মাধ্যমে কক্সবাজার যাওয়ার সুযোগ রয়েছে বলে বক্তারা জানান।
লক্ষ্মীপুরের দালাল বাজার প্রগতি লাইফ ইন্সুইরেন্স পিএলসি সার্ভিসিং সেলের কর্মকর্তাদের পাশাপাশি প্রগতি বীমা খাতের বিভিন্ন প্রতিনিধি অংশ গ্রহণ করেছেন।এদিকে ব্যবসা উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠানে বীমা গতিশীল বাড়ানোর লক্ষ্যে বীমা কর্মীদের পরামর্শসমূহ পরবর্তী নীতি প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানিয়েছেন কর্মকর্তা’রা।
এই সভা মূলত ব্যবসায়িক পরিকল্পনা পর্যালোচনা এবং প্রয়োজনীয় পরিবর্তন ও সমন্বয় নিশ্চিত করার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে লক্ষ্য ও উদ্দেশ্য আশা করছেন কর্মকর্তা গণ।
এই মতবিনিময় সভা কার্যক্রমকে আরও উন্নত ও ফলপ্রসূ করতে হবে বলে আজ এই উৎসবের আয়োজন করা হয়েছে।
একপর্যায়ে উৎসব ও ব্যবসা উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠানে আলোচনা এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ শেষে সমাপ্তি ঘোষণা করেন প্রগতি লাইফ ইন্সুইরেন্স পিএলসি দালাল বাজার সার্ভিসিং সেল এর ডিজিএম ও ইনচার্জ ইসমাইল হোসেন।
