পুলিশ সুপার মহোদয়ের রামগতি ও কমলনগর থানার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

লেখক: Admin
প্রকাশ: ১২ মাস আগে

 

সদর থানা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে ৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখ সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুর জেলার রায়পুর ও রামগঞ্জ থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আকতার হোসেন মহোদয়।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাঃ রেজাউল হক, অফিসার ইনচার্জ রায়পুর থানা, অফিসার ইনচার্জ, কমলনগর থানা সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে পূজা আয়োজক কমিটি-কে পুলিশ সুপার মহোদয় বলেন-শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে লক্ষ্মীপুর জেলা পুলিশ পূজা চলাকালীন ও পূজা পরবর্তী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পূজামণ্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথের ব্যবস্থা করা, পূজা মণ্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর/ চার্জার লাইটের ব্যবস্থা করা, আজান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ব্যবহার না করা এবং শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনাসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন