
চন্দ্রগঞ্জ রিপোর্টারঃ মিরপুর কলেজ শিক্ষার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতির উপর অতর্কিত সন্ত্রাসী হামলায় আহত হয়েছে বলে জানা যায়। খোঁজ নিয়ে জানা গেছে আহাদ ঢাকা মিরপুর কলেজ ছাত্র শিবিরের সভাপতি এবং বিরাহিমপুর উচ্চ বিদ্যালয় এর ১৮ তম ব্যাচ শিক্ষার্থী। তাদের পারিবারিক ঘটনা কে কেন্দ্র করে বিএনপির যুবদল অতর্কিত সন্ত্রাসী হামলা করেছে বলে অভিযোগ উঠেছে বিএনপির যুবদলের নেতা কর্মীদের বিরুদ্ধে।
এমন অভিযোগ করেন আহত শিবিরের ছাত্র নেতা আহাদ পরিবারের স্বজনরা। তারা চন্দ্রগঞ্জ রিপোর্টার কে জানান, তাদের ব্যক্তিগত পারিবারিক বিষয় নিয়ে বিএনপির যুবদলের নেতা কর্মী আক্তার ও জাকির হোসেন জড়িয়ে পড়ে,এবং তার ওপর হামলা করে। হামলার সময় বিএনপির যুবদলের মোঃ আক্তার এবং মোহাম্মদ জাকির হোসেন তারা বিদেশি অস্ত্র সহকারে ছাদে ঝাঁপিয়ে পড়ে আহাদ উপর। এতে করে আহাদের মাতা ফেটে যায়। এঘটনা ঘটে ৭নং বশিকপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে শেরপুর এলাকায়। হামলা কারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আহত ভুক্তভোগী পরিবারের স্বজনরা।আহাদ হলেন, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার আওতায়ধীন ৭নং বশিকপুর ইউনিয়নের শেরপুর গ্রামের ২নং ওয়ার্ড বাসিন্দা পিতা খোয়াজ কাজীর ছেলে। আহত আহাদ লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে হামলা কারী বিএনপির যুবদলের নেতা কর্মী আক্তার ও জাকির হোসেন এর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী পরিবারের স্বজনরা। পরবর্তী সংখ্যা দেখতে চোখ রাখুন, দৈনিক লক্ষ্মীপুরের কথা ।
