
নিজস্ব প্রতিবেদকঃ গত ৩দিন ধরে লক্ষ্মীপুরে টানা বৃষ্টি, কৃষকদের হতাশা, ঘরবন্দী সকল ব্যবসায়ী। স্কুল শিক্ষার্থীদের চরম দুর্ভোগে, গাড়ি চালকদের নেই যাত্রী, মধ্যবিত্ত জনসাধারণ যেতে পাচ্ছে না কর্মস্থলে, ফুটপাতে সকল ব্যবসায়ীদের করুন অবস্থা, বের হইতে পারছেনা টানা বৃষ্টির কারণে। চারদিকে বৃষ্টির পানি,এই যেন বন্যার লক্ষণ। আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে সতর্ক বার্তা। তবে এভাবে বৃষ্টি হতে থাকলে বন্যা বেশি দূর নয়। দেখা যায় মাঝে মাঝে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টির সাথে হালকা হাওয়া বাতাস।থেমে থেমে ঝিম ঝিম বৃষ্টি খাল বিল ডোবা ভরা পানি। টানা বৃষ্টির কারণে মহাসড়ক পাকা রাস্তায় বড় বড় গর্ত হয়ে পথচারীদের চলাচল অনুপযোগী হয়ে উঠেছে। তৈরী হয়েছে বিভিন্ন গ্রাম গঞ্জের কাঁচা সড়কে বড় বড় গর্ত। সলিং রাস্তায় বেহাল দশা,বড় চিন্তিত ঘরবন্দি মানুষগুলো,কর্মস্থলে না যেতে পেরে হতাশাই সাধারণ কর্মজীবী মানুষ। দেখা যাচ্ছে পাকা মহাসড়কে যাত্রী বহনকারী যানবাহন ঝুঁকিপূর্ণ রাস্তায় হুমকির মুখে, যেকোনো সময় দুর্ঘটনা সম্মুখীন হতে পারে মহাসড়কে বড় বড় গর্তের কারণে। তবে কখন এবৃষ্টি থামবে তার নেই কোন নিশ্চয়তা।এদিকে টানা বৃষ্টির কারণে বিভিন্ন সরকারি চাকরিজীবী গণ সঠিক সময়ে যেতে পারছে না তাদের কর্মস্থলে। এছাড়াও আরো দেখা যায় নদী ও খালের পাশে থাকা বাড়ি-ঘর রয়েছে হুমকির মুখে। যেকোনো সময় খাল ও নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়া আশঙ্কা রয়েছে এসব ঘরবাড়ি।
