উপনির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন পত্র সময় মতো জমা দিতে ব্যর্থ।
লেখক:
Admin প্রকাশ: ২ years ago
উপনির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন পত্র সময় মতো জমা দিতে ব্যর্থ।
নিজেস্ব প্রতিবেদক:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স ও চরকাদিরা ইউনিয়নে উপনির্বাচনে বৃহস্পতিবার বিকেলে চেয়ারম্যান পদে ২১ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন কমলনগর উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট। উপনির্বাচনে ৩ নং চরলরেন্স ইউনিয়ন পরিষদে শুন্য আসন পূরণে মনোনয়ন পত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন, বাবুল মিয়া, আহসান উল্যাহ হিরন,আবুল কাশেম, আবুল কাশেম হাওলাদার,সার্জেন্ট সোলায়মান চৌধুরী, মো হারুন, মো রাসেল,আবদুজ্জাহের, মাহবুবুল আলম রাজু, কপিল উদ্দিন মাহমুদ,আনোয়ার হোসেন, নজরুল ইসলাম ও ফরিদা ইয়াছমিন, ও ৮ নং চরকাদিরা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে প্রার্থীরা হলেন, সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজন রাজু, মাও খবিরুল হক, ইব্রাহিম বাবুল মোল্লা, মুফতি মো নুরুল্লাহসহ ৮জন মনোনয়ন পত্র জমা দেন। দুইটি ইউনিয়ন মিলে উপনির্বাচনে মোট ২১ প্রার্থী মনোনয়ন পত্র জমা হয়েছে। উল্লেখ্য,চরকাদিরা ইউপি চেয়ারম্যান মাও খালেদ সাইফুল্লাহ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পদত্যাগ করলে গত ৪এপ্রিল এবং ৩নং চরলরেন্স ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল আমিন মৃত্যুবরন করায় ১৮মে ওই দুই ইউপির চেয়ারম্যান পদটি শুন্য ঘোষণা করা হয়।পরে গত শুক্রবার (২৮ জুন) তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।এদিকে চরলরেন্স ইউনিয়নের নুরুল করিম নামের এক প্রার্থী ও সাবেক ইউপি সদস্য ইসমাইল মেম্বার প্রার্থী বিকেল ৫টায় নিদিষ্ট সময়ের মধ্যে উপস্থিত না হওয়ার কারণে তার মনোনয়ন পত্র জমা নেইনি কমলনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদুল ইসলাম। পরে দুই প্রার্থীর মনোনয়ন পত্র জমা না নেওয়ার কারণ জানতে চাইলে কমলনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদুল ইসলাম জাতীয় দৈনিক গণজাগরণ প্রতিনিধি কে জানান, অফিস সময় সূচির মধ্যে জমা দিতেই ব্যর্থ হয়েছে।