লক্ষ্মীপুরে বন্যার পানিবন্দি মানুষের ফেইসবুকে পোস্ট শুরু হয়েছে খাবার না পাওয়ার আহাজারি  

লেখক: Admin
প্রকাশ: ২ years ago

লক্ষ্মীপুর বিশেষ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে শুরু হয়েছে বন্যায় পানিবন্দীদের আহাজারি। দেখা দিয়েছে খাবার সংকটের বিভিন্ন ফেইসবুক পেইজে পোস্ট। মাঠে নেমেছে ছাত্র সমাজ, দেখা যাচ্ছে বিভিন্ন স্কুল,মাদ্রাসা,কলেজ,সহ বিভিন্ন সংস্থার কমিটির সদস্যবৃন্দ কে।বন্যার্তদের জন্য সাহায্য সহায়তা করার লক্ষ্যে তোলা হচ্ছে বিভিন্ন স্থান থেকে নগদ টাকা।

কেউ আছে ত্রাণ সামগ্রী বিতরণ নিয়ে ব্যস্ত, কেউ বন্যা পানিবন্দিদের শুকনো স্থানে নেওয়া নিয়ে ব্যস্ত,কেউ দিচ্ছেন বন্যার্তদের মাঝে শুকনো খাবার ত্রাণ সামগ্রী

। এদিকে থেমে থেমে ঝিম ঝিম বৃষ্টি হচ্ছে। লক্ষ্মীপুরে গতকালকের চেয়েও ঘন্টায় দিগুণ পানি বেড়ে এক দিনে ১৪ গুণ পানি বেড়েছে।এতে দেখা যায় নিচু জায়গার ঘর গুলির মধ্যে বন্যার পানি।কোথায় যাবে কি খাবে এই নিয়ে প্রতিনিয়ত চিন্তায় ভেঙ্গে পড়েছে অনেক পরিবারের স্বজনরা।

এদিকে একের পর এক ভাবে বন্যার পানি বাড়িতেই আছে।অনেকের পরিবারের মধ্যে ঘরে রয়েছে অসুস্থ্য মা,বাবা,ভাই, বোন,স্ত্রী,ছেলে ও মেয়ে।কে জানতোই বন্যা নামের মহামারী পরিস্থিতিতে পড়তে হবে।তবে ফেইসবুক পেইজে পোস্ট দেওয়ার পর হইতে সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের শুরু হয়েছে ফেনী নোয়াখালী জেলার সঙ্গে লক্ষ্মীপুর জেলায় বন্যা কবলিতদের নিয়ে সংবাদ প্রকাশ।

যত দিচ্ছে বন্যার্তদের শুকনো খাবার, ততই শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে বন্যার্তদের মাঝে। খাবার না পাওয়ার আহাজারি এখনো কয়েক জায়গায় দেখা যায় ফেইসবুক খুললেই।

তবে বন্যার পানি ফেনী নোয়াখালী জেলার চেয়েও দিগুণ মারাত্মক রূপ ধারণ করে ভয়াবহ অবস্থা দেখা যাচ্ছে লক্ষ্মীপুর জেলা বাসী বন্যার্তদের মাঝে।

বর্তমান লক্ষ্মীপুর জেলার ভিতর যেসব জায়গায় বন্যার পানিবন্দি সাধারণ মানুষের জীবন যাত্রা।যেমন,কমলনগর রামগতি,রামগঞ্জ,রায়পুর, চন্দ্রগঞ্জ ও লক্ষ্মীপুর সদর থানা সহ মোট ৫৬টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় রয়েছে বন্যার পানিবন্দি লাখ লাখ মানুষ।

তবে খাবারের সংকট ও বন্যার পানিবন্দিদের নিরাপত্তা দিতে  বিএনপি,জামায়াত শিবির,ছাত্র সমাজের ছাত্র সমন্বয়কদের রয়েছে মানবতার মানবিক সেবা নিয়ে  কঠোর ভূমিকা

। বন্যার্তদের জন্য শুধু সাহায্য সহায়তা যাননি সাথে শিক্ষার্থীরা নিজেদের ব্যক্তিগত নগদ টাকাও দিচ্ছেন সাহায্য হিসেবে।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন