
স্টাফ রিপোর্টারঃ
গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত ১১টি মামলা দায়ের হওয়ার তথ্য বিভিন্ন সংবাদ পোস্টের মাধ্যমে জানা যায় । এর মধ্যে আরও ১০টি মামলায় হত্যার অভিযোগ আনা হয়েছে।রোববার ১৮ আগস্ট রাত পর্যন্ত সারা দেশে এসব মামলা দায়ের হয়েছে।ঢাকার সূত্রাপুরে দুই শিক্ষার্থীকে হত্যার অভিযোগে মামলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর সূত্রাপুরে দুই শিক্ষার্থীকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। খোজঁ নিয়ে জানা গেছে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন নাসরিন বেগম নামের এক নারীর।সেখানেই আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সূত্রাপুর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। পরে চট্টগ্রামে শেখ হাসিনা ও নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা। এছাড়া আরও রয়েছে রংপুরে শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা রংপুরে ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আব্দুল্লাহ আল তাহির ২৮ নামের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৪০ জনের নাম উল্লেখ করেন।রোববার দুপুরে রংপুর মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের বাবা মো. আব্দুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। নারায়ণগঞ্জে শেখ হাসিনা-শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা নারায়ণগঞ্জে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আবুল হাসান স্বজন ২৫ নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এমপি শামীম ওসমানসহ ৪৮ জনের নাম উল্লেখ করেছেন নিহতয়ের পরিবারের স্বজনরা।
