
পর্ব -১
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে নিজের ব্যক্তিগত দুর্ঘটনার আঘাত কে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে থানায় অভিযোগ।এমন অভিযোগে ভুক্তভোগী রফিকুল ইসলাম স্বপনকে হয়রানির চেষ্টার অভিযোগ উঠেছে অভিযুক্তকারী ইয়াসিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে।এই ঘটনাটি ঘটে লক্ষ্মীপুরের দালাল বাজার ৩নং ইউনিয়নের মহাদেবপুরের জামতলী এলাকায়। মামলা করার ঘটনা সাধারণত একটি বেআইনি কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের স্বজনদের অভিযোগ। পুলিশের সহায়তায় আঘাতের ধরন ও সময়কাল (Timing of injury) বিশ্লেষণ করে চিকিৎসকরা সঠিক প্রতিবেদন দিবেন বলে স্থানীয় প্রতিবেশীদের বিশ্বাস। মিথ্যা ও বানোয়াট থানায় অভিযোগের কারণে অভিযুক্ত কারী ইয়াসিন ও তার সহকারী ইন্ধন কারীদের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে হয়রানির অভিযোগে আদালতে মামলা করার প্রস্তুতি চলছে।ভুক্তভোগীদের স্বজনরা বলেন, মারামারির ঘটনা মিথ্যা ও সাজানো বলে তাদের অভিযোগ।সোমবার ২৫শে-ই -মে ২০২৬ইং তারিখ রোজ সোমবার ভোর ৬টা হইতে সন্ধ্যা পযর্ন্ত এই ধরণের কোনো মারামারি দেখা থাক দুরের কথা শো-র চিৎকারও শুনা যায়নি।এলাকার স্থানীয় প্রতিবেশীরা বলেন, তবে ইয়াসিন ও রফিকুল ইসলাম স্বপন এর সাথে মারামারির কোনো ঘটনা ঘটেনি এলাকায় ইয়াসিনের ভগ্নিপতির সাথে রফিকুল ইসলাম স্বপনের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছে।তবে রফিকুল ইসলাম স্বপন ইয়াসিনকে মারধর করছে এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা। ইয়াসিন কলেজে পড়া লেখা করতো, এখন আর পড়া লেখা করে না সে।আমরা জানি বর্তমানে তার ভগ্নিপতির জায়গা দেখাশোনা করে। মোবাইল কোম্পানিতে চাকরি করেন তা আমাদের জানা নেই। অভিযুক্তকারী ইয়াসিন বলেন,আমাকে তারা পরিকল্পিতভাবে কয়েকজন লোক দিয়ে এলোপাতাড়ি মারধর করে যাতে করে আমার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পরে আমি থ্রী ফল নাইন নাইন নম্বরে কল করিলে পুলিশ ঘটনাস্থলে এসে আমাকে উদ্ধার করে এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। আমি লক্ষ্মীপুর সদর থানায় ওসির নিকট গিয়ে আমার সাথে ঘটে যাওয়ার ঘটনা বিস্তারিত জানিয়ে একটি অভিযোগ দায়ের করি এবং ঘটনার বিস্তারিত বলা হয়েছে।ওই অভিযোগের আলোকে আজ পুলিশ ঘটনাস্থলে এসেছে। এদিকে সাংবাদিক,রা বলেন,এটা তো আপনার এক্সিডেন হওয়া আঘাতের দুর্ঘটনার চিহ্ন। সাংবাদিকরা সত্য কথা বলাতে ইয়াসিন তেলে বেগুনে আগুন হয়ে সাংবাদিকদের উপর তেড়ে ওঠে এবং বলেন, আপনারা সংবাদ করা লাগবে না। আমার বন্ধু সার্কেল অনেক সাংবাদিক আছে,আমি কল দিলে চলে আসবে। আপনার কত সংবাদ লাগবে এসব কথা বলে তিনি সাংবাদিককে তার সত্য ঘটনা শিকার না করে তিনি বলেন, আমাকে তারা ফ্লোরে টানা হেসরা করছে, টানা হেচড়া ও আঘাতের চিহ্ন ছবি চাইলে ভিডিও ফুটেজ সাংবাদিকদের দেওয়ার কথা বলে তিনি সাংবাদিকদের কাছ থেকে যোগাযোগ নাম্বার নিয়ে আর যোগাযোগ করেননি। যার ফলে প্রমাণ করে যে ভুক্তভোগীর বিরুদ্ধে ইয়াসিনের ব্যক্তিগত অ্যাক্সিডেন্টের ঘটনা তার ভগ্নিপতির বাড়ির জমি জামা সংক্রান্ত মামলার সাথে জড়িয়ে হয়ানি করার উদ্দেশ্যে এইসব অকল্পিত পরিকল্পনা তার পেশা আর নেশা। তবে পুলিশ প্রশাসন চাইলে সম্ভব গোপনে তথ্য নিলে ইয়াসিনের আচার ও আচরণের আসল রহস্য বেরিয়ে আসবে। মারামারি না অন্য কোনো এক্সিডেন্ট এর আঘাতের সিহ্ন। ইয়াসিন সাংবাদিকদেরকে আমতা আমতা বাসায় নরম কন্ঠে সত্য ঘটনা কে এড়িয়ে গিয়ে সাংবাদিকদের কাছে সত্য প্রকাশ করতে অনিহা প্রকাশ করেন। সাথে দেখা যাচ্ছে মিথ্যে ঘটনার কারণে এলাকার স্থানীয় বিভিন্ন চায়ের দোকানগুলোতে ইয়াসিনের মিথ্যে সাজানো নাটকের সমালোচনার জোড়ার ভয়ে চলছে। আতঙ্কে রয়েছে ভুক্তভোগী পরিবারের স্বজনরা। তবে এইসব মিথ্যা ঘটনাটি নিয়ে এলাকাবাসী হতগম্ব্য। এলাকায় স্থানীয়দের দাবি,পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করে আসল অপরাধী ইয়াসিনের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিয়ে সঠিক বিচার করবে। একই সাথে এলাকাবাসীর দাবি, ভুক্তভোগী রফিকুল ইসলাম স্বপন এর বিরুদ্ধে মিথ্যা মারামারি ঘটনার সাথে জড়িত করে সাজানো হয়েছে লক্ষ্মীপুর সদর মডেল থানায় অভিযোগ। সেই হয়রানি মূল্যক মিথ্যা অভিযোগ থেকে মুক্তি দেওয়া হোক। স্থানীয়রা আরো বলেন,এলাকার শান্তি-শৃংখলার লক্ষ্যে পূর্বের জায়গা জমির বিরোধিতা নিয়ে যে শত্রুতার জাল তৈরী করে পরিকল্পিত ভাবে হামলার ঘটনা সাজিয়েছে অভিযুক্ত ইয়াসিন। তার বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কাছে উপযুক্ত বিচার দাবি কামনা করছি আমরা স্থানীয় এলাকাবাসী।
