
স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে দুটি পরিবারের কারনে ৫০ টি পরিবারের চলাচলের পথ বন্ধ হওয়ার পথে প্রশাসনের সহায়তা কামনা করছেন ভুক্তভোগী ৫০ টি পরিবার। লক্ষ্মীপুর সদর থানার আওতায়ধীন ১৬ নং শাকচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে তুলাতুলি রাস্তার মাথা থেকে উত্তরে নুর ইসলাম মাস্টার বাড়ির রাস্তা পর্যন্ত ৫০০ কিলোমিটার রাস্তাটি, তৎকালীন জনাব তোফাজ্জল হোসেন চৌধুরী চেয়ারম্যান ১৬ নং শাকচর ইউনিয়ন পরিষদ এর মাধ্যমে ,উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সহযোগিতায় ২০১৬ – ২০১৭ অর্থ বছরের অতি দরিদ্র কর্মসংস্থান আওতায়, রাস্তাটি ৫০০ কিলোমিটার করা হয়েছে যাহার ৮/১০ ফিট প্রশস্থ ইউনিয়ন পরিষদের রাস্তা হিসেবে আখ্যায়িত করা হয়।
যার স্মারক নাম্বার শাকচর / ইউপি সদর লক্ষ্মীপুর ২০১৬ -৩২ ।পরবর্তীতে রাস্তাটি আবারও সংস্কার করা হয় বর্তমান১৬ নং শাকচর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মাহফুজুর রহমান মাস্টার সাহেব ।উক্ত রাস্তা দিয়ে প্রায় ৫০ পরিবারের ৫০০ মানুষ যাতায়াত করে। হতদরিদ্র অসংখ্য ছেলেমেয়েদের স্কুল মাদ্রাসা মুক্তব ও মসজিদে যাওয়ার একমাত্র উপযোগী মাধ্যম রাস্তা। কিন্তু বাস্তবতার রূপরেখা দাঁড়ায়। উক্ত রাস্তাটি দুপাশের পরিবারগুলো প্রতি বছর কোন না কোন ইস্যু টেনে রাস্তাটি বন্ধ করে দেওয়ার ফায়তারা করে আসছে।
এই ধরনের অবিচারের মুখোমুখি হয়ে অনেক বারে সালিশ হয়েছিল ।এমনকি থানা কয়েকটি বৈঠক হয়েছিল। অসংখ্য অভিযোগ ইউনিয়ন পরিষদে ও পেশ করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় ১৯ ই এপ্রিল ২০২৬ ইং তারিখে আবারো একটি পরিবার তথা শহিদুল ইসলাম ওরফে শহীদ কসাই তার একক পারিবারিক রাস্তা বলে দাবি করছেন। পশ্চিম পার্শ্বে রাস্তার সংকীর্ণ জায়গা রেখে দেয়াল তুলিলে উক্ত রাস্তা চলাচলের মানুষের সাথে কথা বাক বিতণ্ড সৃষ্টি হয়। এতে স্থানীয়রা ইউনিয়ন পরিষদের কাছে যায়। হানিফ ও পারুক দুটি পরিবারের কাছে স্থানীয় ৫০ টি পরিবারের ৫ সদস্য যাতায়াতের পথে চলাচল করতে তার কাছে জিম্মি।শুধু তাই নয়, দুটি পরিবার তথা রাস্তার পূর্ব পাশের মোঃ হানিফ ড্রাইভার ও ফারুক হোসেন তারাও রাস্তা দিয়ে মানুষের যাতায়াতে অসুবিধা সৃষ্টির করার লক্ষ্যে বাধা সৃষ্টি করে আসছে।
যার পরিপ্রেক্ষিতে ২৪ই এপ্রিল রোজ শুক্রবার ইউপি সদস্য মোঃ মনির হোসেন মাস্টার ,ডাক্তার ইব্রাহিম খলিল, ফয়েজ আহমেদ ,ফারুক ড্রাইভারও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে একজন সার্ভেয়ার দিয়ে জমির পরিমাপ করে ম্যাপ নির্ধারণ করে একটি রাস্তা নির্ণয় করে দেয়। এমত অবস্থায় স্থানীয় ওই রাস্তায় চলাচলকারী প্রায় ৫০ পরিবার ক্ষোভ প্রকাশ করেন চলাচলের পথ রাস্তা বন্ধ কারী হানিফ ও পারুক এর বিরুদ্ধে । তাদের একটাই দাবি পরিষদের আওতাভুক্ত এ রাস্তাটি যেন ৮ ফুট /১০ফুট ততা পূর্ণাঙ্গ রাস্তাতে রূপান্তরিত হয়। উক্ত রাস্তা প্রশস্ত ও সংস্কারের জন্য আমরা উপজেলা নির্বাহী অফিসারের মহোদয়ের সদয় দৃষ্টি কামনা করছি।
এ রাস্তাটি ছাড়া আমাদের বিকল্প অন্য কোন চলাচলের রাস্তা নেই ৫০টি পরিবারের ৫০০ পরিবার সদস্যদের একমাত্র চলাচলের রাস্তা হিসাবে পরিচিত। না হলে যেকোনো সময় আমরা দেশের রাষ্ট্রীয় নাগরিক হিসেবে আমাদের অধিকার নিয়ে আমরা ৫০ টি পরিবারের ৫০০ জন পরিবার সদস্যরা ফারুক ও হানিফের বিরুদ্ধে মানববন্ধন নিয়ে রাস্তায় মানববন্ধন করতে পারি।
