Screenshot

সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী লক্ষ্মীপুর জেলায় সকল প্রকার ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জনদুর্ভোগ লাঘব ও জ্বালানি সরবরাহ সুষ্ঠু রাখতে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীন অবস্থায় অথবা ফিটনেসবিহীন যানবাহন নিয়ে মহাসড়কে চলাচল থেকে বিরত থাকার অনুরোধ করা হলো। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে লক্ষ্মীপুর জেলা প্রশাসন ফেসবুক পোষ্টের মাধ্যমে জানিয়েছেন।
