
লক্ষ্মীপুর সদর থানা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর শহরের আধুনিক হাসপাতালের ডিএমডি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহিদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে হামলা কারীদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয় লক্ষীপুর চকবাজার জামে মসজিদ প্রাঙ্গনে।৬ই এপ্রিল ২০২৬ ইং তারিখ রোজ সোমবার সকালে লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদ এর সামনে এই প্রতিবাদ সভায় অনুষ্ঠানে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এসময় ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন,প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন, এবং সাধারণ ব্যবসায়ী ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মাহমুদ, এছাড়াও আরও বক্তব্য রাখেন, শহর শাখার সভাপতি নাছির উদ্দিন, প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন জেলা শাখার সহসভাপতি নুরুল হুদা, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম, সামছুল ইসলাম সহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, গতকাল রবিবার বিকেলে চকবাজারে আসরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তার ওপর অশান্তিকর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।
এসময় তিনি মাটিতে পড়লে পুনরায় শরীরে আঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান বক্তারা।
