রায়পুর পৌরসভা সহ কয়েকটি ইউনিয়ন ও বাজারে সুষ্ঠ অভিযান

লেখক: Admin
প্রকাশ: ৪ মাস আগে

 

রায়পুর প্রতিনিধি: রায়পুর উপজেলা রায়পুর পৌরসভা, কেরোয়া ইউনিয়ন,সোনাপুর ইউনিয়ন(বাবুর হাট বাজার,বেলপার বাজার,রাখালিয়া বাজার),চর আবাবিল ইউনিয়ন (হায়দারগঞ্জ বাজার,মিতালী বাজার) ও চর মোহনা ইউনিয়নে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনের জন্য মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাজিদা আক্তার সূচনা।

মোবাইল কোর্ট পরিচালনাকালে তিনি প্রতিদ্বন্দী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা কার্যক্রম ও পথসভাসমূহ পর্যবেক্ষণ করেন। এসময় উপস্থিত সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়।

উল্লেখ্য, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সহকারী রিটার্নিং অফিসার, লক্ষ্মীপুর-২ (রায়পুর) এর কঠোর মনিটরিং কার্যক্রম চলমান আছে এবং নির্বাচনী আরচণবিধি প্রতিপালন সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন