নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলা সংলগ্ন পৌর শহরে বাগ বাড়ী মোড় চৌরাস্তার মুখে ঝুঁকি নিয়ে চলাচল করেন ন্যাশনাল স্কুল এন্ড কলেজ ছাত্র ছাত্রীরা। এছাড়া আরও দেখা যাচ্ছে একইসাথে যানবাহন চলাচলের কারণে পথচারীদের চলাচলের বিশন অসুবিধা।
পথচারীরা ও স্কুল কতৃপক্ষ এবং পৌরসভার পৌর শহরের জনবহুল চলাচলের পথে পথচারীদের ওভার ব্রীজ দেওয়ার দাবী জানান। তারা বলেন, যানবাহন যাওয়া আশার সুব্যবস্থা না থাকায় কারণে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে রায়পুর লক্ষ্মীপুর টু ঢাকা মহাসড়ক বাগবাড়ীর মেইন মহাসড়কে।প্রতিনিয়ত হুমকির মুখে ন্যাশনাল স্কুল এন্ড কলেজের ছাত্র ছাত্রীরা। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় প্রতি মুহূর্তে। এতে দেখা যায় বাগ বাড়ীর চৌরাস্তা মোড় যানজট কোন কিছুতেই বন্ধ হচ্ছে না যানজট। ভুক্তভোগী পথচারীদের অভিযোগ লক্ষ্মীপুর জেলা প্রশাসক আইন শৃঙ্খলা বাহিনী ও লক্ষ্মীপুর পৌরসভার পৌর মেয়র সহ বিভিন্ন সরকারি দ্বায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীদের নেই কোন তদারকি।
এমন দৃশ্য দেখতে পান জাতীয় দৈনিক গণজাগরণ পত্রিকা লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি রাকিব হোসেন সোহেল। প্রতিদিনের মতো তথ্য অনুসন্ধানে যাওয়ার পথে হঠাৎ চোখের নজরে যানজটের আলামত দীর্ঘ সময় এইসব গুরুত্ব পূর্ণ জটিল পথযাত্রীদের চলাচলের পথে নিরাপত্তা দেওয়ার সেবা মূলক কাজ। তবে লক্ষ্মীপুর পৌরসভার পৌর শহরের জনবহুল চলাচল করা পথচারীরা ও ন্যাশনাল স্কুল এন্ড কলেজ এবং লক্ষ্মীপুর উপজেলা শহীদ সৃতি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ কয়েকটি পাইভেট মাদ্রাসার শিক্ষার্থীদের দাবী বাগ বাড়ী চৌরাস্তার মোড়ে একটি ওভার ব্রীজ দেওয়া জরুরী। এদিকে লক্ষ্মীপুর পৌরসভার পৌর ৬ নং ওয়ার্ড বাসিন্দা মরহুম হারিছ চেয়ারম্যানের পুত্র বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি। আলহাজ্ব মোহাম্মদ সামছুল করিম খোকন,জাতীয় দৈনিক গণজাগরণ,ও দৈনিক তথ্য অনুসন্ধান, এবং লাক্সমিপুর আর এফ টিভির ভিডিও লাইভে সাক্ষাৎ কালে বলেন, আমরা মানবতার মানবিক সেবক এক শ্রেণীর মানুষ। আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, অসহায় হতদরিদ্র মানুষের বিচার আচার করে সঠিক ন্যায অধিকার আদায়ের দাবীতে সেবা দেওয়া। এছাড়াও নারীদের অধিকার আদায়ের লক্ষ্যে,এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের দাবীতে যেকোন জায়গায়, যেকোন সময় মোকাবেলা করার জন্য সর্বদাই পূর্ণাঙ্গ প্রস্তুত আছি, এবং থাকবো, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, বাগ বাড়ীর চৌরাস্তা মোড়ে একটি ওভার ব্রীজ দেওয়া একান্ত জরুরী। কারণ এখানে হাজার হাজার অটোরিকশা, মটরগাড়ি, ভ্যান, ট্রাক, ড্রামট্রাক, বাস সহ বিভিন্ন ছোট বড় গাড়ি গুলো প্রতিনিয়ত ট্রাফিক আইন না মেনে চলছে।যার ফলে স্কুল ছুটির শেষে ছাত্র ছাত্রীদের বাসা বাড়িতে ফিরে যাওয়ার সময় অথবা স্কুলের দিকে আশার সময়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যেহেতু রায়পুর লক্ষ্মীপুর, টু ঢাকা মহাসড়ক হিসেবে একটি মাত্র সড়ক, তাই প্রতি মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কার ভয়ে আতংকে কাটে দিন। হারাতে হচ্ছে হাজারো মায়ের কোল সহ আদরের শিশু সন্তান। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে ছাত্র ছাত্রীদের স্কুল মাদ্রাসায় ফিরতে হয়।মনে হয় যেন দানবীয় বাইপার সাপের মতো বাগ বাড়ীর চৌরাস্তার মোড় নামক মহাসড়ক।
যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা।যেমন বেড়েছে গাড়ি তেমন বেড়েছে যানজট।মেইন পাকা মহাসড়কের রাস্তায় পারা পারের সুব্যবস্থা না থাকার কারণে হুমকির মুখে ন্যাশনাল স্কুল এন্ড কলেজ। একই সাথে আরও রয়েছে আইডিয়াল স্কুল এন্ড কলেজ, নিকেতন বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক নিকেতন বিদ্যালয়,কেয়ার স্কুল এন্ড কলেজ,শহীদ সৃতি বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক শহীদ সৃতি বিদ্যালয় সহ আরো কয়েকটি স্কুল, মাদ্রাসা, কলেজ। লক্ষ্মীপুরে সুনাম ধন্য বাগ বাড়ী নামক এলাকার চৌরাস্তা মোড় দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে আশা যাওয়া একমাত্র বাগ বাড়ী সড়ক। বাগ বাড়ীর মোড়ে চৌরাস্তা থেকে দক্ষিণে জে বি রোড, উত্তরে কালী বাজার রোড, পশ্চিমে লক্ষ্মীপুর উত্তর স্টেশন ও পূর্ব দিকে ঝুমুর। তবে পথচারীদের দাবী যানবাহন চলাচলের পথে মহাসড়কের দুর্ঘটনা থেকে স্কুল ছাত্র ছাত্রীদের রক্ষা করতে একমাত্র উপায় হচ্ছে ওভার ব্রীজ দেওয়া। এতে ছাত্র ছাত্রী ও পথচারীদের চলাচলের পথে জীবন বাচাতে সাহায্যে করবে।অকালে জীবন দিতে হবে না কাউকে। সুরক্ষা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক দেশ নেত্রী শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে ওভার ব্রীজ দেওয়ার জন্য দয়া প্রার্থনা চেয়েছেন লক্ষ্মীপুর পৌরসভার পৌর বাসীরা।
একইভাবে লক্ষ্মীপুর জেলা প্রশাসক মহোদয়,লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মহোদয়,লক্ষ্মীপুর পৌরসভার পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া মহোদয় সহ আরো যেসব সরকারি কর্মকর্তা রয়েছেন সকলের নিকট ওভার ব্রীজ একান্ত আবশ্যক ও জরুরী বলে কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন লক্ষ্মীপুর জেলা শহরে ভুক্তভোগী ন্যাশনাল স্কুল এন্ড কলেজ ছাত্র ছাত্রী ও পথচারীরা।