
কামরুল ইসলাম
কমলনগর প্রতিনিধি:বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার আয়োজনে ক্যাম্পাস প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্মীপুর জেলা সভাপতি মুহাম্মদ আব্দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কমলনগর উপজেলার সেক্রেটারি মুহাম্মদ আকরাম হোসেন। এতে সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা সভাপতি মুহাম্মদ সাকিব আল হাসান এই ছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা উপজেলার অন্যান্য দায়িত্বশীল নেতৃত্ববৃন্দ। এই সময় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্মীপুর জেলা সভাপতি মুহাম্মদ আব্দুর রহমান বলেন :- আগামীর সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। যেই ভাবে ৩৬জুইলায়ে তোমরা-আমরা এগিয়ে এসেছি। স্বাধীনতার ৫৪ বছরে আমাদের কে ধোকা দিয়ে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের ধংস করেছে এবং বাংলাদেশের স্বাধীনতা, শিক্ষা, সৃংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি কে ধংস করেছে। রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের অসৎ,অযোগ্য, চাদাবাজ,সন্ত্রাসী কার্যক্রম, দখলবাজ,আধিপত্য বাদের মাধ্যমে এই দেশকে দেওলিয়া করে দিয়েছে। তাই আমাদেরকে সৎ,দক্ষ, দেশ প্রেমিক হয়ে আগামীর নৈতিকতা পূর্ন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে ইনশাআল্লাহ। সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রম, আধিপত্য বিস্তার কারীদের বিরুদ্ধে সোচ্ছার থাকার আহবান জানায়।
