
স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আকতার হোসেন মহোদয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জনাব মোঃ জামিলুল হক পিপিএম, সকল থানার অফিসার ইনচার্জ এবং লক্ষ্মীপুর জেলার সকল থানার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সেক্রেটারিগণ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
