লক্ষ্মীপুরে যুবদের উদ্যোগে বাজার কমিটি গঠন ব্যাপক উন্নয়ন কর্মসূচি মুখর আলোচিত

লেখক: Admin
প্রকাশ: ৯ মাস আগে

 

মো: হোসেন চৌধুরী:

লক্ষ্মীপুর জেলা সদর উপজেলা চররুহিতা ইউনিয়ন রসুল গঞ্জ বাজারে গত ১ মাস পুর্বে দলমত নির্বিশেষে বাজার কমিটি গঠন করা হয়, বাজার কমিটির সভাপতি শফি মাহমুদ নিজু, সহ -সভাপতি শামছুল আলম রিটু, সহ-সভাপতি৷ মুরাদ হোসেন, সাধারন সম্পাদক রাসেল হোসেন, কোষাদক্ষ মোর্শেদ আলম, কমিটি গঠনের সকল সম্মানিত ব্যাবসায়ি সদস্য দের নিয়ে ১৮/৯/ ২০২৫ ইং তারিখে ২ য় বারের সভা অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শামছুল আমল রিটু, সভাপতি শফি মাহমুদ নিজু তার বক্তব্যে বলেন, আমরা বাজারের উন্নয়নের জন্য ৪ টি প্রকল্প বাস্তবায়নের জন্য ইউনিয়ন এর প্রশাসনের মাধ্যমে উপজেলা প্রশাসনের বরাবরে আবেদন করেছি, প্রকল্প গুলো হলো১/ দীর্ঘদিনের অবহেলিত জর্জরিত মাছ বাজার পুর্ণনির্মান,একটি গণ শৌচাগর, একটি ডিপ টিউবওয়েল, পুরো বাজারের মাঠ সিসি ঢালাই, মালি তিনজন, তিনজন পাহারাদার একজনএকজন সুইপার নিয়োগ সহ বাজারে আলোক সজ্জা ও সিসি ক্যামেরার প্রস্তুতি ইত্যাদি কার্যক্রম প্রকল্প হাতে নেওয়া হয়, বাজারকে উন্নয়নের লক্ষ্যে প্রশাসন সহ সকল ব্যাবসায়ি গনের পূর্ণ সহায়তা চাইলেন, সকল সদস্যগণ সহযোগিতা সহ বাজারের পূর্ণ উন্নয়ন এর লক্ষ্যে সকলে ঐক্যমত প্রকাশ করেন । বাজার কমিটির সভায় উপস্থিত ছিলেন চর রুহিতা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মাস্টার শহীদ উদ্দিন, উপস্থিত ছিলেন ফার্মেসী ব্যাবসায়ি ডা:সেলিম উপস্থিত ছিলেন বাজার কমিটির ৫০ জনের উপরে সদস্যবৃন্দ , মোহাম্মদ হোসেন চৌধুরী সাংবাদিক এবং এনজিও ব্যাক্তিত্ব সেডো সংস্থার নির্বাহী পরচালক, প্রমুখ। বাজার কমিটির সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন মো: হোসেন চৌধুরী, তিনি বলেন বিগত ১৭ বছর পর বর্তমানে শিক্ষিত ব্যাবসায়ি যুবকদের নিয়ে যে কমিটি গঠন হয়েছে, ইনশাআল্লাহ এবার পরিবর্তন হবে, এই কমিটিকে আমরা স্বাগত জানাই, এরা দায়িত্ব পালন করবে।উন্নয়নের ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে, আপনারা আমরা সহযোগিতা করলে তা বাস্তবায়ন ১০০% নিশ্চিত, কোন ব্যাক্তি স্বার্থ চাইলে কখোন জনকল্যান স্বার্থ সফল হবেনা,এই বাজারের যতজন ব্যাবসায়ি আছেন সকলে জনস্বার্থে সোচ্চার হবেন, কোন দখল বাজির স্থান এই বাজারে নাই, সদস্যগণ একমত হয়ে বাজারে নিয়ম শৃঙ্খলা ফিরে আনার পক্ষমত প্রকাশ করেন এবং বাজারের পাশে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থাকায় সেখানে নারী শিক্ষার্থীদের কে বিরক্ত করে এমন ভকাটে, ইফটিজার, কিশোর গ্যাং ও মাদক বহন, সেবন কারীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিহত করার সিদ্ধান্তগৃহীত হয়, বক্তারা বলেন এটি আমাদের বাজার, এখানে কোন অনিয়ম চলবেনা অনিয়মের বিরুদ্ধে আমরা সকলে একমত উন্নয়নের পক্ষে আমরা ঐক্যবদ্ধ। যে কোন অসৎ ও অন্যায়কে একসঙ্গে প্রতিহত করব। আমাদের বাজার আমরা গড়ে তুলবো সকলে অন্যায় এর বিরুদ্ধে দলমত নির্বিশেষে অঙ্গীকারবদ্ধ ।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন