
পূর্ব -১
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি লক্ষ্মীপুরে পৌরসভা ১২ নম্বর ওয়ার্ড মনির উদ্দিন মাস্টার বাড়ির বাসিন্দা আবুল বাশারের স্ত্রী রৌশনারা বেগম ডাক্তার নুর আলম মহিম এর হাতে ভূল চিকিৎসায় মৃত্যু। এঘটনা ঘটে আজ ৫শে-ই সেপ্টেম্বর দুপুর ২টার দিকে। এবিষয়ে ঘটনার স্থল মিলেনিয়াম হাসপাতালে গিয়ে জানতে পারি কিডনিতে পাথর থাকায় রৌশনরা বেগম কে অপারেশন করতে ডাক্তার নুর আলম মহিম এর কাছে নিয়ে যান তার স্বজনরা।
পরে কিডনি পাথর অপারেশন করতে গিয়ে অতিরিক্ত রক্ত খরণ দেখে ডাক্তার নুর আলম মহিম রোগীকে রেফাড করেন বলে অভিযোগ উঠেছে ডাক্তার নুর আলম মহিম এর বিরুদ্ধে। এমন অভিযোগ করেন নিহতের পরিবারের স্বজনরা। একপর্যায়ে নিহতের পরিবারের স্বজনরা ক্ষিপ্ত হয়ে অভিভাবক বৃন্দ ও তার স্বজরা মিলেনিয়াম হাসপাতালে ভাংচুর করে।
এতে হাসপাতালে অনেক ক্ষয়ক্ষতির পরিমাণ দেখা দেয়।এদিকে ভুক্তভোগী পরিবারের স্বজনদের অভিযোগ,ডাক্তার নুর আলম মহিম কিডনি পাথর ভূল অপারেশন করতে গিয়ে ভূল চিকিৎসা কিডনি পাথর অপারেশন নামে রোগীর জীবন কেড়ে নিয়েছে। অতিরিক্ত রক্ত খরণ করে আমাদের রোগীকে রেফাড করেছে।কিন্তু এর আগে কোনো ব্যবস্থা নিতে বলে নাই ডাক্তার নুর আলম মহিম। 
ভাংচুরের ঘটনা সম্পর্কে জানতে চাইলে তারা জানান,ভূল কিডনি পাথর অপারেশন করেছে আমরা এর উপযুক্ত বিচার দাবি জানাচ্ছি। আর কত ভূল অপারেশন নামে কিডনি পাথর অপারেশন করবে এইসব অনঅভিজ্ঞ ডাক্তার’রা।এদিকে ভাংচুরের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সহ সেনাবাহিনীর ট্রীম ঘটনার স্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই সেই ডাক্তার নুর আলম মহিম 
তবে এর আগেও লক্ষ্মীপুর জেলার কয়েকটি পাইভেট হাসপাতালে অবরত অনিয়ম দুর্নীতি ও ভূল চিকিৎসায় রোগীদের প্রাণ হারিয়ে মৃত্যু বরণ করতে হয়েছে অকালে। ঠিক আজও ভূল চিকিৎসা আবার হয়েছে মিলেনিয়াম হাসপাতালে রৌশনারা বেগম নামের এক নারীর মৃত্যু। এমন ঘটনা কে কেন্দ্র করে তোলপাড় খাচ্ছে লক্ষ্মীপুর জেলা শহরে।তবে সমাধানের চেষ্টায় নিহত পরিবারের স্বজনদের সাথে হাসপাতাল মালিকদের সঙ্গে চলছে বৈঠক।
তবে এইসব অনিয়মের বিষয়ে নেই কোনো প্রতিকার, নেই কোনো ভূমিকা,, দ্বায়িত্ব থাকা কর্মকর্তা ও কর্মচারীদের অবেলার কারণে দুর্ঘটনা ও দুর্নীতি বাড়ছে প্রতিনিয়ত। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গুলির কমিটির সংগঠন নিয়ম থাকার কারণে আরও অনিয়ম দুর্নীতি করতে সহজ হয় তাদের পেশা আর নেশা। অনিয়মে ধরা পড়লে চলে আসে সমাধান করতে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কমিটির সংগঠনের সকল সদস্য ও কমিটি বৃন্দ। যার ফলে এখনো রয়েছে অনিয়ম দুর্নীতি ভূল চিকিৎসার সুযোগ।তবে ঘটে যাওয়া ঘটনার সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা দৈনিক লক্ষ্মীপুরের কথা কে জবাব দিতে চায়নি যার ফলে ডাক্তার নুর আলম মহিম এর বিরুদ্ধে নিহতের অভিযোগ সত্য বলে মন্তব্য করেছেন স্থানীয় প্রতিবেশী গণ।
পরবর্তী সংখ্যা দেখতে চোখ রাখুন দৈনিক লক্ষ্মীপুরের কথা ফেইসবুক পেইজ পোস্টে।
